কবিতার হাত ধরে পথে
যেতে যেতে
বলি - 'সেদিনও তো এমনই ছিল পথ
সাত সকালের ঘুমঘোর পথ চলা
ফিসফিসিয়ে স্বল্প কথায়
আধবোজা চোখে মনের কথা বলা'।
কথা কি আর বলে বলে হয় শেষ ?
হয়নি তো বলা কিছুই আজও
মাঝে মাঝেই আসে ফিরে
পথভোলা এক উদাসী পথিক মন
সব কিছু যেন এলোমেলো এক
অবারিত বাতায়ন।
আমি কবিতার হাত ধরে পথে যেতে যেতে
আজও খুঁজে ফিরি কবিতার অতল
মনের গভীরে ডুবুরির মতো
ডুবসাঁতারে হারিয়ে যেতে যেতে
হাতড়ে বেড়াই কবিতার অবয়ব।
আজো দেখি মুচকি হাসিতে
কবিতা দাঁড়ায় দুয়ারে, হাতছানিতে
আহ্বানে আহ্বানে আমি ছুটে চলি
নুড়ি পাথরের এবড়োখেবড়ো পথে
কবিতার হাতে আবারো রাখি হাত -
কবিতা আমাকে ডোবায় গভীরে
মায়াজাল শুধু ছড়ায় চরাচরে।
কবিতা এখন ডাগর হয়েছে
মেঠোপথ ছেড়ে রাজপথে মেলে পা,
আমার মতো চাতক ক'জন আছে ?
আমি কবিতা কাঙাল মনমাঝি এক
অবাঞ্ছিত রাজপথচারী কবিতায় মশগুল।
আমার কবিতা হারিয়ে গেছে আজ
পাল তুলেছে কবিতার রাজপুত্তুর
ভেঙেছে আমার অশ্রু নদীর দু'কূল।
তবু যেন এক চিলতে হৃদয় জুড়ে
থরে থরে আছে কবিতার যত কথা
নুড়িপথ থেকে রাজপথের সফরনামা।
গেছে যে দিন - আসে ফিরে অবিকল
কবিতা আমার বহুদূর হতে প্রবাসে বৈভবে
ইতিহাস থেকে আলেয়ার মতো
স্বপ্নমননে ধরা দেয় অবিরল।
বলি - 'সেদিনও তো এমনই ছিল পথ
সাত সকালের ঘুমঘোর পথ চলা
ফিসফিসিয়ে স্বল্প কথায়
আধবোজা চোখে মনের কথা বলা'।
কথা কি আর বলে বলে হয় শেষ ?
হয়নি তো বলা কিছুই আজও
মাঝে মাঝেই আসে ফিরে
পথভোলা এক উদাসী পথিক মন
সব কিছু যেন এলোমেলো এক
অবারিত বাতায়ন।
আমি কবিতার হাত ধরে পথে যেতে যেতে
আজও খুঁজে ফিরি কবিতার অতল
মনের গভীরে ডুবুরির মতো
ডুবসাঁতারে হারিয়ে যেতে যেতে
হাতড়ে বেড়াই কবিতার অবয়ব।
আজো দেখি মুচকি হাসিতে
কবিতা দাঁড়ায় দুয়ারে, হাতছানিতে
আহ্বানে আহ্বানে আমি ছুটে চলি
নুড়ি পাথরের এবড়োখেবড়ো পথে
কবিতার হাতে আবারো রাখি হাত -
কবিতা আমাকে ডোবায় গভীরে
মায়াজাল শুধু ছড়ায় চরাচরে।
কবিতা এখন ডাগর হয়েছে
মেঠোপথ ছেড়ে রাজপথে মেলে পা,
আমার মতো চাতক ক'জন আছে ?
আমি কবিতা কাঙাল মনমাঝি এক
অবাঞ্ছিত রাজপথচারী কবিতায় মশগুল।
আমার কবিতা হারিয়ে গেছে আজ
পাল তুলেছে কবিতার রাজপুত্তুর
ভেঙেছে আমার অশ্রু নদীর দু'কূল।
তবু যেন এক চিলতে হৃদয় জুড়ে
থরে থরে আছে কবিতার যত কথা
নুড়িপথ থেকে রাজপথের সফরনামা।
গেছে যে দিন - আসে ফিরে অবিকল
কবিতা আমার বহুদূর হতে প্রবাসে বৈভবে
ইতিহাস থেকে আলেয়ার মতো
স্বপ্নমননে ধরা দেয় অবিরল।
Comments
Post a Comment