প্রাচীরের ওপারে এভাবেও রাখা যায় চোখ
টপকে যাওয়ার মানা আছে
দেয়ালেরও চোখ আছে
চোখ আছে চরাচরে - সবখানে।
তবু কেউ আছে ওপারে
নয়নসুখ আছে, সুখমুখ আছে
আছে বেলা অবেলার প্রত্যাশা - আর
সমতল জুড়ে অলীক স্বপ্নসুখের আশা।
সব আছে, সব আছে তার সবটা জুড়ে
তার অঙ্গে অঙ্গে নদী আছে, আছে প্রান্তর
আছে স্বপ্নসৌধ অবান্তর
আছে হাসির ফোঁয়ারা
কথাসুখ ঝরনাধারা
আছে বুকের বাগিচায় উছল কাকলি কূজন
আছে দেয়ালের ওপারে বন্ধু সুজন।
নেই শুধু প্রত্যাশার পাহাড়চুড়ো
নেই পর্বত শিখর, গিরিতুঙ্গ
চড়াই উত্রাই বেয়ে খেলাবেলার যাপন।
তবু চোখ রাখি দেয়ালের ওপারে
কিজানি কোনও এক স্বপ্নপ্রভাতে
ভেসে আসে পাহাড়ের বুক চিরে
একফালি আশার কিরণ
সেদিনই ভাঙবে দেয়াল, আর
উঠবে জেগে যত মূর্ছিত লাল গোলাপ।
টপকে যাওয়ার মানা আছে
দেয়ালেরও চোখ আছে
চোখ আছে চরাচরে - সবখানে।
তবু কেউ আছে ওপারে
নয়নসুখ আছে, সুখমুখ আছে
আছে বেলা অবেলার প্রত্যাশা - আর
সমতল জুড়ে অলীক স্বপ্নসুখের আশা।
সব আছে, সব আছে তার সবটা জুড়ে
তার অঙ্গে অঙ্গে নদী আছে, আছে প্রান্তর
আছে স্বপ্নসৌধ অবান্তর
আছে হাসির ফোঁয়ারা
কথাসুখ ঝরনাধারা
আছে বুকের বাগিচায় উছল কাকলি কূজন
আছে দেয়ালের ওপারে বন্ধু সুজন।
নেই শুধু প্রত্যাশার পাহাড়চুড়ো
নেই পর্বত শিখর, গিরিতুঙ্গ
চড়াই উত্রাই বেয়ে খেলাবেলার যাপন।
তবু চোখ রাখি দেয়ালের ওপারে
কিজানি কোনও এক স্বপ্নপ্রভাতে
ভেসে আসে পাহাড়ের বুক চিরে
একফালি আশার কিরণ
সেদিনই ভাঙবে দেয়াল, আর
উঠবে জেগে যত মূর্ছিত লাল গোলাপ।
Comments
Post a Comment