বাঁশি মুখে আধোচেনা
যে ছেলেটি কাঁপাতো ভুবন
লহরে লহরে শরীরী বিভঙ্গে নেচে যেত বোস্টমি দল
একদিন বাসিমুখে সে বলেছিল গোপন কথাটি,
সেই কথা আজ নিজেই
করেছে আত্মগোপন
সেই থেকে হয়রান খুঁজে খুঁজে ফিরে ফিরে,
কথা, বাঁশি ও ছেলেটিকে ধরে রাখি বুকের পাঁজরে।
বয়ানবাজির ছলে
যে সখাটি তুলেছিল বুকে ঝড়
স্তব্ধ হয়েছে আজ পৃথিবীর তাবৎ কলম
হরতালে লুটোপুটি চিঠিদের জগৎ সংসা্র,
হারিয়েছে তার
নাম, ধাম তার অখিল ভুবন
আখরকথায় বোনা
জীবনের অগোছালো লিপি
ধরে রাখি ছবি তার হৃদয়চাতালে চুপিচুপি।
ভালোবেসে যে
মেয়েটি তুলেছিল আঁখির পলক
সেই থেকে বেদুইন এপারের আঁখিপল্লব
সেই থেকে চোখে চোখে বয়ে গেছে কত নদীজল,
কোথা কোন দূর
দেশে সেই চোখে আছে কার ছবি
আমার দুচোখ জুড়ে নয়নভুলানো আছে রাশি রাশি
তবু রাখি ধরে মনগহনে সেই দুনয়ন তিমিরবিনাশী।
লহরে লহরে শরীরী বিভঙ্গে নেচে যেত বোস্টমি দল
একদিন বাসিমুখে সে বলেছিল গোপন কথাটি,
সেই থেকে হয়রান খুঁজে খুঁজে ফিরে ফিরে,
স্তব্ধ হয়েছে আজ পৃথিবীর তাবৎ কলম
হরতালে লুটোপুটি চিঠিদের জগৎ সংসা্র,
ধরে রাখি ছবি তার হৃদয়চাতালে চুপিচুপি।
সেই থেকে বেদুইন এপারের আঁখিপল্লব
সেই থেকে চোখে চোখে বয়ে গেছে কত নদীজল,
আমার দুচোখ জুড়ে নয়নভুলানো আছে রাশি রাশি
তবু রাখি ধরে মনগহনে সেই দুনয়ন তিমিরবিনাশী।
Comments
Post a Comment