মৃত্তিকায় রচি স্বপ্ন
সপ্তম প্রহরের সপ্তসুরে
সুপ্ত আমির জাগরণে উত্থান।
নিদ্রামগ্ন সপ্ত সাগর
নিদ্রাবিভোর বসুন্ধরা।
আমার স্বপ্ন খুঁজে ফেরে
হারানো সাকিন,
বানভাসি সব পথ পেরিয়ে
পাহাড়ি খাঁজকাটা সব
সারি সারি অলিন্দ ডিঙিয়ে -
উথালপাথাল ছন্দে
ধরা দেয় অধরা ঠিকানা।
ওই তো স্পষ্ট দিক নির্দেশ -
এবার শুধুই সামলে চলা,
সামনে এগিয়ে চলা।
আমার শেষ পারানির কড়ি
আমি অনায়াসে দিতে পারি -
শুধু চাই একটুকু ঠাঁই
একান্ত আমার।
মৃত্তিকায় রচি স্বপ্ন
মৃত্তিকায় রাখি আপন পদচিহ্ন।
সুপ্ত আমির জাগরণে উত্থান।
নিদ্রামগ্ন সপ্ত সাগর
নিদ্রাবিভোর বসুন্ধরা।
আমার স্বপ্ন খুঁজে ফেরে
হারানো সাকিন,
পাহাড়ি খাঁজকাটা সব
সারি সারি অলিন্দ ডিঙিয়ে -
ধরা দেয় অধরা ঠিকানা।
ওই তো স্পষ্ট দিক নির্দেশ -
আমার শেষ পারানির কড়ি
আমি অনায়াসে দিতে পারি -
একান্ত আমার।
মৃত্তিকায় রচি স্বপ্ন
মৃত্তিকায় রাখি আপন পদচিহ্ন।
Comments
Post a Comment