জলছবি ভালোবাসা
মাঝে মাঝেই কিছু আচমকা উপস্থিতি
অবয়ব প্রতিলিপি,
চেনা মুখ - অচেনা অধরা হৃদয়।
চোখের পলকে ইথারে ভাসে
সব সাদা কালো জলছবি,
রৌদ্র ছায়ার ভয়কাতুরে ধুকপুকুনি।
জীবন চক্র, ইতিহাস আঘাতে আঘাতে
চূর্ণ বিচূর্ণ সত্ত্বা।
চুঁইয়ে পড়ে হৃদয় নিংড়ানো
ক'ফোঁটা বেদনার তাজা রক্ত।
আজীবন অনুচ্চারিত অষ্ফুট কিছু কথা
থরে থরে সাজানো কিছু ব্যথা
গুমরে মরে ফুটন্ত লাজ-এর মতো,
অনন্ত ইচ্ছেগুলো চাগিয়ে ওঠে ফের
আবারও মাথা কুটে মরে ব্যর্থ ভালোবাসা।
ছবিও কেন এত হৃদয়হীন ?
------------------------------------
Comments
Post a Comment