উড়ে
যায় ঘুড়ি মন


সহজিয়া
সুর ভাসে আধফোটা শিমূলে
ফ্ল্যাটবাড়ির তপ্ত চৌকাঠ মাড়িয়ে,
ভোরের তন্দ্রাবেলায় রামকেলিতে
কিংবা হিন্দোলের মন্দ হিন্দোলে,
স্বপ্ন মননে, ফেলে আসা আলোকচিত্রে।
বনানীর বুক চিরে ছলকে ওঠে গমক,
সুরবাহার বাজে সুরফাঁকে।
স্বচ্ছতোয়া চিলতে ধারায় কিশোরী ঠমক
ডুবসাঁতারে জলকেলিতে হাতড়ে বেড়ায়
অপাপবিদ্ধার অজানা গুপ্তধন।
স্বর্ণযুগের অবসানে ঘুড়ি মন উড়ে যায়
শৈশব থেকে ধাপে ধাপে পূর্ণাবয়ব পথে
উড়েই চলে আকাশ ছোঁয়া ইচ্ছেডানায়
দিগন্ত পেরিয়ে শরতের অবারিত শিমূল মেঘে।
ফ্ল্যাটবাড়ির তপ্ত চৌকাঠ মাড়িয়ে,
ভোরের তন্দ্রাবেলায় রামকেলিতে
কিংবা হিন্দোলের মন্দ হিন্দোলে,
স্বপ্ন মননে, ফেলে আসা আলোকচিত্রে।
বনানীর বুক চিরে ছলকে ওঠে গমক,
সুরবাহার বাজে সুরফাঁকে।
স্বচ্ছতোয়া চিলতে ধারায় কিশোরী ঠমক
ডুবসাঁতারে জলকেলিতে হাতড়ে বেড়ায়
অপাপবিদ্ধার অজানা গুপ্তধন।
স্বর্ণযুগের অবসানে ঘুড়ি মন উড়ে যায়
শৈশব থেকে ধাপে ধাপে পূর্ণাবয়ব পথে
উড়েই চলে আকাশ ছোঁয়া ইচ্ছেডানায়
দিগন্ত পেরিয়ে শরতের অবারিত শিমূল মেঘে।
Comments
Post a Comment