ইচ্ছে করে
বড্ড ইচ্ছে করে আজ
তোমাকে আরোও একটিবার ছুঁয়ে দেখতে।
না না, এভাবে নয় - ছবিতে,
সরাসরি - মুখোমুখি, পাশাপাশি বসে।
যেমন করে অলস যাপনে
পার হয়ে এসেছি অজস্র অন্তরঙ্গতা।
তুমি আসবে তো, তুমি হাসবে তো ?
উঠবে কি ফুটে আগেরই মতো
কপোল বেয়ে টালমাটালের টোল ?
আমি কেমন হবো আবার তোমার চোখে ?
সেই আগেরই মতো মন মাতানো,
কুল ছাপানো বেনোজলের তোড়ে
তোমাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো ?
আমার নয়, এ তো তোমারই কথা, মনে আছে ?
নাকি আমি এবার আস্ত একটি বিভীষিকা ?
অন্তরে, অন্দরে হুল ফুটিয়ে দেওয়ার
পৈশাচিক অট্টহাসিতে নিমগ্ন এক
ভুলতে চাওয়া মূর্তিমান ভাইরাস ?
Comments
Post a Comment