অপ্রত্যাশিত
ঘটে যায় অকাল বেলায়,
বহু কথা কল্পনা অগোচরে।
অনিচ্ছায় অসমাপ্ত যাত্রা পথেই
ইতি হয় যাপন বেলার বৃত্তান্ত।
জনমানসে ভেসে আসে গুঞ্জন
অকাল অবসরের রহস্য ভেদে
জেগে ওঠে ঘুমন্ত নাগরিক।
যেদিন অজানা ঠিকানা থেকে
ফিরে এসেছিল রাইকমলের মা
সেদিনও তেমনি ফিসফিস গুঞ্জনে
বাতাস ছিল ভারী -
আকাশ ছিল গুমোট।
আজও আবার ফিরেছে সেদিন
তবে কি সব সত্যি ?
গোপন কথাটি এবার নদী হয়ে
বইবে সটান গোচর পথে সবার।
বিশ্বাস অবিশ্বাসের দোটানা ধারায়
চোরা স্রোতে আর হবে না সিক্ত।
এবার তবে অবসান হোক জল্পনা কথা
প্রত্যাবর্তন পথ হোক মসৃণ খোলামেলা
ফিরেছে মরদ ফুরায়নি তো খেলা।
Comments
Post a Comment