বৃক্ষ মানব
পথের দু'ধারে শুধুই অনুজ বৃক্ষ
ছাতাহীন বৃষ্টি পথে এগোয় যুগন্ধর।
পাশ থেকে থেকে থেকেই ভেসে আসে
সম্মান, আর তির্যক বিস্ময় - পালাক্রমে।
যুগ মানবের অন্তরাত্মা শুধুই পিছোয়
দীর্ঘ কালের হ্রস্ব উল্টোরথ।
অঙ্কুর থেকে চারা গাছ হয়ে এগোয় আবার
বৃক্ষ বিবর্তনের সরল ক্যানভাস হাতে।
মাঠ ঘাট পেরিয়ে ইট কাঠের কোলাজে
চৌচির হয় সব সাজানো স্বপ্ন।
জলসাঘরের পর্দা সরিয়ে কুশীলব যত
ভিড় করে এসে যাত্রা পথে -
আবার হারিয়ে যেতে থাকে যবনিকায়।
প্রতিফলনে প্রতিভাত মানুষ মাটি মা
জল-গাছের ডাটার মতো মুছে অবিরত।
দিগন্ত ছাড়িয়ে তারা হয়ে জেগে থাকে
পৃথিবীর শ্রেষ্ঠ কৃষক - বৃক্ষ পিতা।
পথের ধারে পড়ে রয় যত অনুজ ধারা।
পেছনে পড়ে রয় যত আদুরে আকাশ
এগোয় শুধু একা বৃক্ষ মানব অবয়ব।
ছাতাহীন বৃষ্টি পথে এগোয় যুগন্ধর।
পাশ থেকে থেকে থেকেই ভেসে আসে
সম্মান, আর তির্যক বিস্ময় - পালাক্রমে।
যুগ মানবের অন্তরাত্মা শুধুই পিছোয়
দীর্ঘ কালের হ্রস্ব উল্টোরথ।
অঙ্কুর থেকে চারা গাছ হয়ে এগোয় আবার
বৃক্ষ বিবর্তনের সরল ক্যানভাস হাতে।
মাঠ ঘাট পেরিয়ে ইট কাঠের কোলাজে
চৌচির হয় সব সাজানো স্বপ্ন।
জলসাঘরের পর্দা সরিয়ে কুশীলব যত
ভিড় করে এসে যাত্রা পথে -
প্রতিফলনে প্রতিভাত মানুষ মাটি মা
জল-গাছের ডাটার মতো মুছে অবিরত।
দিগন্ত ছাড়িয়ে তারা হয়ে জেগে থাকে
পৃথিবীর শ্রেষ্ঠ কৃষক - বৃক্ষ পিতা।
পথের ধারে পড়ে রয় যত অনুজ ধারা।
পেছনে পড়ে রয় যত আদুরে আকাশ
এগোয় শুধু একা বৃক্ষ মানব অবয়ব।
---------------
Comments
Post a Comment