রংমশাল
অসংখ্য না মেলা অঙ্ক
ভিড় করে থাকে জলদস্তম্ভে
তুষার ছায়ায়, বসুধা গর্ভে।
দু:খ সুখের হাড় হিমেল ক্যালকুলাস-
শূন্য থেকে অনন্ত -
স্মৃতি বিস্মৃতির
অগুনতি টানাপোড়েন।
বৃষ্টিস্নাত বর্ষাবনের অতলান্তে
আমরা আপন গরবে
গরবিত একঝাঁক -
উচ্ছল হাসনুহানা।
শিখরে শিখরে থাকুক ঝঞ্ঝা
বর্ষারহিত গরজিত মেঘ,
আমরা রংমশালের ওড়াই ধ্বজা
যত নাম না চেনা-
গহীন বনের হাসনুহানার দল।
ধরিত্রীরই গর্ভজাত
প্রোথিত শেকড় দীর্ঘতর
বৃথা আস্ফালন তুড়িতে ভাসাই
আমরা ষোড়ষোপচারে
নতুনের সাজে -
মনের মতো মনকে সাজাই।
ভিড় করে থাকে জলদস্তম্ভে
তুষার ছায়ায়, বসুধা গর্ভে।
দু:খ সুখের হাড় হিমেল ক্যালকুলাস-
অগুনতি টানাপোড়েন।
বৃষ্টিস্নাত বর্ষাবনের অতলান্তে
আমরা আপন গরবে
গরবিত একঝাঁক -
শিখরে শিখরে থাকুক ঝঞ্ঝা
বর্ষারহিত গরজিত মেঘ,
যত নাম না চেনা-
ধরিত্রীরই গর্ভজাত
প্রোথিত শেকড় দীর্ঘতর
বৃথা আস্ফালন তুড়িতে ভাসাই
আমরা ষোড়ষোপচারে
নতুনের সাজে -
--------------
Comments
Post a Comment