দুনিয়াদারি
অভিশপ্ত সময়ের অমোঘ নিদান -
বিশ্বজোড়া ডিটেনশান ক্যাম্প,
ঈশারায় কলমবাজ সমঝে নেয়
আদিখ্যেতার যত দায়ভার।
(২)
মোবাইলের নোটপেডে সৃষ্টি হয় রোজ
কল্পিত পৃথিবীর দুঃখ শোকের গাথা -
চাঁদের কালো ছোপ, গোলাপের কাঁটা
ছুটেই কলম শুধু ফোটে না কমল।
(৩)
খিল আঁটা পরিধিতে বৃত্ত স্বপন
স্বজন সুজন মিলে গরল বপন
ফলকে ছয়লাপ প্রবেশ নিষেধ
সংকুচিত বৃত্ত মাঝে অসহিষ্ণু ক্ষণ।
(৪)
স্রষ্টা নিপাত যাক আমিত্বে মশগুল
আমি তুমি সখা শুধু এই তো জীবন
ব্রাত্য সে, ওরা - যাঁরা গায় দেশগাথা
দেশ নয়, রাষ্ট্র হবে - শেষ মোদ্দা কথা।
Comments
Post a Comment