আমি তোমার কী
আমি যে কী কেমন করে
বোঝাই তোমায় বলো
আমি তোমার একাল সেকাল -
সঠিক বোঝা গেল ?
আমার জঠর ছিল যখন
তোমার বাসস্থান
বলতো সবাই - “বুঝো তোমার
আসছে যে সন্তান” ?
বহন করে আনলে যেদিন
আমায় ঘটা করে
বাসর ঘরটা আনন্দে আর
আহ্লাদে যায় ভরে।
আঁতুড় ঘরের প্রথম কান্না
হৃদয় ভরে শোনে
ভাবছিলে আজ ধন্য আমি
আপন কন্যা সনে।
এখন হয়তো বুঝবে আমায় -
নারী শাশ্বত
আমি হলেম সৃষ্টি, স্থিতি
এবং ভবিষ্যৎ।
বোঝাই তোমায় বলো
আমি তোমার একাল সেকাল -
সঠিক বোঝা গেল ?
আমার জঠর ছিল যখন
তোমার বাসস্থান
বলতো সবাই - “বুঝো তোমার
আসছে যে সন্তান” ?
বহন করে আনলে যেদিন
আমায় ঘটা করে
বাসর ঘরটা আনন্দে আর
আহ্লাদে যায় ভরে।
আঁতুড় ঘরের প্রথম কান্না
হৃদয় ভরে শোনে
ভাবছিলে আজ ধন্য আমি
আপন কন্যা সনে।
এখন হয়তো বুঝবে আমায় -
নারী শাশ্বত
আমি হলেম সৃষ্টি, স্থিতি
এবং ভবিষ্যৎ।
Comments
Post a Comment