পথ চলতে চলতেই অজানিতে বাসা বাঁধে
পথ হারানোর শংকা - এই তো জীবন পথ।
নদীর প্রতিটি জলবিন্দু জানে
আজকের জলস্তর - জানে না ঠিকানা।
প্রতিটি জলোচ্ছ্বাস, প্রতিটি ঘুর্ণাবর্ত
আসলে মরিচীকা শুধু - বুদ্বুদ সমাহার।
বাঁকে বাঁকে অগুণতি সব আলেয়ার স্ন্যাপশট
জেনেশুনে ভুল পথ ধরে স্বেচ্ছা উৎপীড়ন,
কখনো চোখের লাজে আত্ম সংবরণ।
সব পথ হয় না তৃণময়, হয় না সরল পথ
ব্যর্থ গ্লানিতে থেকে যায় অব্যক্ত ইতিহাস
বলয়ের এক চিলতে ফাঁক হয় না ভরাট।
দীর্ঘ পথের দু'পাশ জুড়ে কাঙ্খিত কুসুম
আলেয়ার মতো সরে যায় সব
নাগালে থাকে রক্তাক্ত কিছু কাঁটা - আর
পড়ে থাকে যত 'চৌদ্দ আনা'র ছবি।
তাই দিয়ে ঘর বাঁধি - সাজাই পূজার বেদী
চলি পথ স্বেচ্ছা সুখে আত্মমগ্ন সুরে
পথ হারানোর শংকা - এই তো জীবন পথ।
নদীর প্রতিটি জলবিন্দু জানে
আজকের জলস্তর - জানে না ঠিকানা।
প্রতিটি জলোচ্ছ্বাস, প্রতিটি ঘুর্ণাবর্ত
আসলে মরিচীকা শুধু - বুদ্বুদ সমাহার।
বাঁকে বাঁকে অগুণতি সব আলেয়ার স্ন্যাপশট
জেনেশুনে ভুল পথ ধরে স্বেচ্ছা উৎপীড়ন,
কখনো চোখের লাজে আত্ম সংবরণ।
সব পথ হয় না তৃণময়, হয় না সরল পথ
ব্যর্থ গ্লানিতে থেকে যায় অব্যক্ত ইতিহাস
বলয়ের এক চিলতে ফাঁক হয় না ভরাট।
দীর্ঘ পথের দু'পাশ জুড়ে কাঙ্খিত কুসুম
আলেয়ার মতো সরে যায় সব
নাগালে থাকে রক্তাক্ত কিছু কাঁটা - আর
পড়ে থাকে যত 'চৌদ্দ আনা'র ছবি।
তাই দিয়ে ঘর বাঁধি - সাজাই পূজার বেদী
চলি পথ স্বেচ্ছা সুখে আত্মমগ্ন সুরে
আজও হয়নি জানা কোথায় মোহনা মুখ
কোন জনমের স্বপ্ন পূরণ সুখ।
Comments
Post a Comment