পাহাড়ের ঢাল
বেয়ে যখন নেমে এসেছিল
তখন তার আনাচে কানাচে আমি
সুঘ্রানে পেয়েছি পাহাড়ি ফুলের মাদকতা।
নিজের বসতবাটী জুড়ে তার
স্বরচিত সৌরভ ঠিকরে পড়ে আলোর মতো
আবার - আমার নিভৃতবাসে মন্দ্রিত লাস্যে
মৃগনাভি সুবাসে আমি মূর্ছিত বারম্বার।
অথচ সেদিন নদীর কাছে প্রগলভ ক্ষণে
অবাক আমি অনুভব অনুভবে স্পষ্ট পেয়েছি
চরাচর জুড়ে নেমে আসা কলকল ছলছল
স্রোতস্বিনীর দেশান্তরের কল্পমদির ঘ্রাণ।
সেই আকুল সৌরভে কল্পহৃদয়ে
স্থান দিয়েছি তাকে - সাজিয়ে স্বর্ণবেদি।
একই অঙ্গে এত রূপ আসে কোথা হতে,
এত সৌরভ - সে কি আমারই সৌষ্ঠব ?
তখন তার আনাচে কানাচে আমি
সুঘ্রানে পেয়েছি পাহাড়ি ফুলের মাদকতা।
নিজের বসতবাটী জুড়ে তার
স্বরচিত সৌরভ ঠিকরে পড়ে আলোর মতো
আবার - আমার নিভৃতবাসে মন্দ্রিত লাস্যে
মৃগনাভি সুবাসে আমি মূর্ছিত বারম্বার।
অথচ সেদিন নদীর কাছে প্রগলভ ক্ষণে
অবাক আমি অনুভব অনুভবে স্পষ্ট পেয়েছি
চরাচর জুড়ে নেমে আসা কলকল ছলছল
স্রোতস্বিনীর দেশান্তরের কল্পমদির ঘ্রাণ।
সেই আকুল সৌরভে কল্পহৃদয়ে
স্থান দিয়েছি তাকে - সাজিয়ে স্বর্ণবেদি।
একই অঙ্গে এত রূপ আসে কোথা হতে,
Comments
Post a Comment