কেন শ্রাবণ শুধু কাঁদায় আমারে,
কেন শ্রাবণ জুড়ে অশ্রু ঝরায় আকাশ ?
সে কি তোমার চলে যাওয়ার ছল,
কেন শ্রাবণ মানেই মন খারাপের ঢল ?
হায় রে বিধাতা, নিঠুর ইতিহাস -
একটি দিনে অনাথ যে করেছো
অগণিত জনে দীন হীন করেছো
অজস্র হৃদয়ে ঢেলেছ
শোক প্লাবন ধারা,
সেই কথাটি আছে কি লিখা -
তোমার কালের পাতায় ?
যুগ যুগান্ত ধরে শ্রাবণ এলেই তাই
স্মৃতি বিস্মৃতি জুড়ে, দুরুদুরু বুকে
আমি নীরবে নিভৃতে পথপানে চেয়ে রই,
চোখের জলে অবগাহনে -
তোমারই গান গাই।
বাইশে শ্রাবণে মহাকাল জুড়ে
চিরদিন যেন- 'তব দেখা পাই'।
কেন শ্রাবণ জুড়ে অশ্রু ঝরায় আকাশ ?
সে কি তোমার চলে যাওয়ার ছল,
কেন শ্রাবণ মানেই মন খারাপের ঢল ?
হায় রে বিধাতা, নিঠুর ইতিহাস -
একটি দিনে অনাথ যে করেছো
অগণিত জনে দীন হীন করেছো
অজস্র হৃদয়ে ঢেলেছ
শোক প্লাবন ধারা,
সেই কথাটি আছে কি লিখা -
তোমার কালের পাতায় ?
যুগ যুগান্ত ধরে শ্রাবণ এলেই তাই
স্মৃতি বিস্মৃতি জুড়ে, দুরুদুরু বুকে
আমি নীরবে নিভৃতে পথপানে চেয়ে রই,
চোখের জলে অবগাহনে -
তোমারই গান গাই।
বাইশে শ্রাবণে মহাকাল জুড়ে
চিরদিন যেন- 'তব দেখা পাই'।
(ছবি সৌজন্যে - অনুষ্কা দেবরায় - শিলচর, আসাম।)

Comments
Post a Comment