আজ শ্রাবণ
শেষের বিষাদ বেলায়
উদ্বেলিত মন খারাপের
স্মৃতি মেদুর চাপান উতোর,
সত্ত্বা জুড়ে তোমার ছবি - কাঁদায় শুধু,
বাজে সুর বিষাদ বীণায়।
আমার যে কোন ভুবন আছে
জানি না তা - শুধু জানি
আছে আমার হৃদয় জুড়ে
অহংকারে অনন্ত এক ভালোবাসা,
এক জীবন জোড়া অস্মিতা পরিচয়
আমি তোমার প্রজন্ম।
যে পথ ধরে যুগ যুগ ধরে
তোমার আসা যাওয়া -
স্বপ্নে আমার অহর্নিশি সেই সে পথের ছবি
উচাটন মন গগনে অস্ত বিহীন রবি।
একেবারেই কি গেছ চলে, রুদ্ধ হয়েছে দ্বার ?
আরেকটি বার এসো প্রভু, পথে পথ চলে
শ্রাবণ শেষের
অশ্রু ধারায়
হার মানা হার পরাবো তোমার গলে।
(ছবি সৌজন্যে - অনুষ্কা দেবরায় - শিলচর, আসাম।)
উদ্বেলিত মন খারাপের
স্মৃতি মেদুর চাপান উতোর,
সত্ত্বা জুড়ে তোমার ছবি - কাঁদায় শুধু,
বাজে সুর বিষাদ বীণায়।
আমার যে কোন ভুবন আছে
জানি না তা - শুধু জানি
আছে আমার হৃদয় জুড়ে
অহংকারে অনন্ত এক ভালোবাসা,
এক জীবন জোড়া অস্মিতা পরিচয়
আমি তোমার প্রজন্ম।
যে পথ ধরে যুগ যুগ ধরে
তোমার আসা যাওয়া -
স্বপ্নে আমার অহর্নিশি সেই সে পথের ছবি
উচাটন মন গগনে অস্ত বিহীন রবি।
একেবারেই কি গেছ চলে, রুদ্ধ হয়েছে দ্বার ?
আরেকটি বার এসো প্রভু, পথে পথ চলে
হার মানা হার পরাবো তোমার গলে।
(ছবি সৌজন্যে - অনুষ্কা দেবরায় - শিলচর, আসাম।)

Comments
Post a Comment