কিছু নীরব যাওয়া আসা
লেখা হয় না পৃথিবীর ইতিহাসে,
থাকে কোনও এক নিভৃত মানস জুড়ে -
একটি আস্ত জীবন জুড়ে।
ফিরে আসে কোনও এক
দাবদাহ সকালের রিক্ত প্রহর জুড়ে
কিংবা এক মন খারাপের বসন্ত বিকেলে।
বিষণ্ণ এক হৈমন্তী দুপুরে
কিংবা গভীর রাতের আপ্লুত নয়নে।
মননে রচিত হয় ইতিহাস
কৈশোরের কোমল গান্ধার থেকে
বার্ধক্যের গুরুগম্ভীর আলাপ তান
সব সব থাকে সাজানো কোলাজে।
পাহাড়িয়া খাঁজ ধরে নিভৃত পথ চলা
কিংবা ব্যস্ত শহরের ব্যতিব্যস্ত ভিড়ে
চোখের ভাষার নীরব কথামালা।
এ জীবন শুধু এক নিরলস নীরবতা
বহিরঙ্গে আধেক বিশ্ব, আধেক কল্পকথা।
লেখা হয় না পৃথিবীর ইতিহাসে,
থাকে কোনও এক নিভৃত মানস জুড়ে -
একটি আস্ত জীবন জুড়ে।
ফিরে আসে কোনও এক
দাবদাহ সকালের রিক্ত প্রহর জুড়ে
কিংবা এক মন খারাপের বসন্ত বিকেলে।
বিষণ্ণ এক হৈমন্তী দুপুরে
কিংবা গভীর রাতের আপ্লুত নয়নে।
মননে রচিত হয় ইতিহাস
কৈশোরের কোমল গান্ধার থেকে
বার্ধক্যের গুরুগম্ভীর আলাপ তান
সব সব থাকে সাজানো কোলাজে।
পাহাড়িয়া খাঁজ ধরে নিভৃত পথ চলা
কিংবা ব্যস্ত শহরের ব্যতিব্যস্ত ভিড়ে
চোখের ভাষার নীরব কথামালা।
এ জীবন শুধু এক নিরলস নীরবতা
বহিরঙ্গে আধেক বিশ্ব, আধেক কল্পকথা।
Comments
Post a Comment