অপরূপ করে
সাজাতে হয় না নিজেকে
নিজের গুণসাগরে নিজেই সুসজ্জিতা
আটপৌরে সাজেই বসেছিল মেয়েটি
দু'জন একসাথে বসে দুলতে পারে -
এরকমই এক দোলনায় একা একা
যূপকাষ্ঠে - প্রতীক্ষায় নির্বিকার।
ফাঁসির দড়ি আলগা তখনো, তৈরি ফাঁস,
প্রতিরোধ নিষ্ফল, জানে মেয়েটি
নিজেকে
সঁপেছে তাই নিয়তির কাছে।
পরিণতি জেনেও দুলছে মৃদু দোলনায়
অনিবার্য পথের নির্বিকল্প যাত্রী।
ঘেরাটোপে আমি তাকিয়ে থাকি অসহায়
অক্ষম আমি ভাঙতে সেই প্রাচীর।
আমার চিল চিৎকার বুমেরাং হয়ে
ফিরে আসে বার বার, গুমরে মরে অন্তরে
নেই, কেউ কোথাও শোনার
নেই।
ফাঁসির বোতাম থেমে রয় খানিক
যান্ত্রিক গোলযোগ, আমি আশান্বিত হই,
'বোন আমার' বলে অস্ফুটে তাকাই।
মেয়েটি উন্মুখ, এভাবে পল পল ধরে
মৃত্যুর
প্রহর গোণা যায় না,
এভাবে গণধর্ষিত হয়ে বেঁচে থাকা যায় না।
অবশেষে এলো সেই কাঙ্খিত ক্ষণ
নিথর দেহ উঠে গেল কোন অজানায়
আমি ছুটে যাই সিঁড়ি বেয়ে বেয়ে দূর -
শেষ দমটুকু ফুরিয়ে যাওয়ার আগে
আবার নেমে আসি ব্যর্থ অন্বেষণ শেষে।
রাতে খাওয়ার পাতে ডুকরে উঠি হু হু
কে যেন পাশে দাঁড়িয়ে বলে -
কান্নার তোর নেই তো অধিকার,
ভাই হয়ে থাকারও নেই অধিকার
নীরব দর্শকের চোখে জল মানায় না,
মানায় শুধু মুখ লুকিয়ে থাকা।
আজ থেকে মৃত্যু হয়েছে তোরও
এ পৃথিবী ক্ষমা করেনি তাদের কখনো
বেঁচে থাকে যারা ভণ্ড সাজে গণ্ডিবদ্ধ হয়ে
প্রতিবাদহীন নপুসংক এক নরপুঙ্গব হয়ে।
নিজের গুণসাগরে নিজেই সুসজ্জিতা
আটপৌরে সাজেই বসেছিল মেয়েটি
দু'জন একসাথে বসে দুলতে পারে -
এরকমই এক দোলনায় একা একা
যূপকাষ্ঠে - প্রতীক্ষায় নির্বিকার।
ফাঁসির দড়ি আলগা তখনো, তৈরি ফাঁস,
প্রতিরোধ নিষ্ফল, জানে মেয়েটি
পরিণতি জেনেও দুলছে মৃদু দোলনায়
অনিবার্য পথের নির্বিকল্প যাত্রী।
ঘেরাটোপে আমি তাকিয়ে থাকি অসহায়
অক্ষম আমি ভাঙতে সেই প্রাচীর।
আমার চিল চিৎকার বুমেরাং হয়ে
ফিরে আসে বার বার, গুমরে মরে অন্তরে
ফাঁসির বোতাম থেমে রয় খানিক
যান্ত্রিক গোলযোগ, আমি আশান্বিত হই,
'বোন আমার' বলে অস্ফুটে তাকাই।
মেয়েটি উন্মুখ, এভাবে পল পল ধরে
এভাবে গণধর্ষিত হয়ে বেঁচে থাকা যায় না।
অবশেষে এলো সেই কাঙ্খিত ক্ষণ
নিথর দেহ উঠে গেল কোন অজানায়
আমি ছুটে যাই সিঁড়ি বেয়ে বেয়ে দূর -
শেষ দমটুকু ফুরিয়ে যাওয়ার আগে
আবার নেমে আসি ব্যর্থ অন্বেষণ শেষে।
রাতে খাওয়ার পাতে ডুকরে উঠি হু হু
কে যেন পাশে দাঁড়িয়ে বলে -
কান্নার তোর নেই তো অধিকার,
ভাই হয়ে থাকারও নেই অধিকার
নীরব দর্শকের চোখে জল মানায় না,
মানায় শুধু মুখ লুকিয়ে থাকা।
আজ থেকে মৃত্যু হয়েছে তোরও
এ পৃথিবী ক্ষমা করেনি তাদের কখনো
বেঁচে থাকে যারা ভণ্ড সাজে গণ্ডিবদ্ধ হয়ে
প্রতিবাদহীন নপুসংক এক নরপুঙ্গব হয়ে।
Comments
Post a Comment