এত বৈভব আমার হাতের মুঠোয়
শিরোপরি কত কত পালক
তবু কোথা থেকে আসে ছন্নছাড়া সব
না পাওয়ার গুচ্ছ অধরা শোক।
শিরোপরি কত কত পালক
তবু কোথা থেকে আসে ছন্নছাড়া সব
না পাওয়ার গুচ্ছ অধরা শোক।
কে সে, কোন অজানা অদেখা অবয়ব
স্বপ্ন মননে পোড়ায় অবিরত
কোন সে না বলা কথার পাহাড়
পলে পলে জমে হৃদয়কে করে স্ফীত ?
কোন কথা নেই, ছবি নেই তার কিছু
একের পর এক রিক্ত প্রহর দিবস
উদাসী যাপনে আনমনে উচাটনে শুধু
আসে ফিরে আঁধার - কালো নিকষ।
ঘনায় কি সে দিন - কৃষ্ণ বিবর পথে
হারিয়ে যাওয়ার সমাগত সেই ক্ষণ,
যত অপ্রাপ্তির, পাওয়া না পাওয়ায়
জড়িয়ে দু'চোখ ভোকাট্টা ঘুড়ি মন ?
আমার চাওয়া নয় ততটা বিশাল
চাই না আমি সাগর মহাসাগর
কিংবা আস্ত পাহাড, নদী, আকাশ
ঝিনুক তরু মেঘেই আমি কাতর।
চাই না আমি সাগর মহাসাগর
কিংবা আস্ত পাহাড, নদী, আকাশ
ঝিনুক তরু মেঘেই আমি কাতর।
যত কথা আছে মনে, আছে যত প্রাপ্তি
যত বৈভব যত পালক আছে শিরে
আমি ফুৎকারে সব উড়িয়ে আকাশপানে
কার সাড়ায় তাকাই ফিরে ফিরে ?
যত বৈভব যত পালক আছে শিরে
আমি ফুৎকারে সব উড়িয়ে আকাশপানে
কার সাড়ায় তাকাই ফিরে ফিরে ?
ক্ষ্যাপা বাউলের আড্ডায় আখড়ায়
আমি খুঁজে ফিরি পরশ পাষাণ
জানি আমি নেই সে যাদু মানবীমুখ
তবু আমি 'সুখের লাগিয়া' আনচান।
আমি খুঁজে ফিরি পরশ পাষাণ
জানি আমি নেই সে যাদু মানবীমুখ
তবু আমি 'সুখের লাগিয়া' আনচান।
প্রান্তর থেকে প্রান্তরে আমি ভবঘুরে
খুঁজি ঘোর লাগা অন্তরে - অচেনা সে
খুলি শিরোপা থেকে একটি একটি পালক
আমার মানস নয়নে - যদি সে আসে।
খুঁজি ঘোর লাগা অন্তরে - অচেনা সে
খুলি শিরোপা থেকে একটি একটি পালক
আমার মানস নয়নে - যদি সে আসে।
জনপদ থেকে গঞ্জে নগরে বাহবা সুখে
অগণিত চোখে দেখি আনকোরা বিস্ময়
ছবি হয়ে থাকি কত চোখে কত মনে
তবু অশান্ত অবিশ্ৰান্ত এ ক্ষ্যাপা হৃদয়।
অগণিত চোখে দেখি আনকোরা বিস্ময়
ছবি হয়ে থাকি কত চোখে কত মনে
তবু অশান্ত অবিশ্ৰান্ত এ ক্ষ্যাপা হৃদয়।
রোজনামচায় অন্বেষণে বিভ্রান্ত যাপন
ব্যর্থ পালক, ব্যর্থ শিরোপা শুধু উপহাস
অজানা, অচেনা কল্পনা অবয়বে
আমি সৃষ্টিসুখে রচে যাই ছাইপাশ।
ব্যর্থ পালক, ব্যর্থ শিরোপা শুধু উপহাস
অজানা, অচেনা কল্পনা অবয়বে
আমি সৃষ্টিসুখে রচে যাই ছাইপাশ।
Comments
Post a Comment