আমি তাসের ঘরকে ভিত্তি করে
ইমারত গড়ি রোজ। অথচ......
আমাকে সে নিজেরই অজান্তে
উসকে দিয়েছে উত্তরণের পথে,
কথায় কথায় আকাশচুম্বী
কবিতার ইমারতে।
ইমারত গড়ি রোজ। অথচ......
আমাকে সে নিজেরই অজান্তে
উসকে দিয়েছে উত্তরণের পথে,
কথায় কথায় আকাশচুম্বী
কবিতার ইমারতে।
দিগবিদিকে দাঁড়িয়ে আছে
কাব্যসুধার সৌধ অগণিত
আমি সৃষ্টি সুখে জানাই তাকে
নীরব কথায় কৃতজ্ঞতা যত।
তাকে দেখেছিলাম চলার পথের
শেষ বেলাটির মোড়ে,
এক লহমায় হার মেনেছে বয়স
ভালো লাগার কল্পকথার তোড়ে।
অহরহ তার কথার জোয়ারে ভাসি
ডাকাতিয়া তার হাসি।
তবু হয়নি বলা মোক্ষম সেই কথা
হয়েছে যা তাই তো শেষের কথা
সৃষ্টি হয়েছে অবাক যত বিমুগ্ধ কবিতা।
Comments
Post a Comment