ফটো অ্যালবামগুলো বহুদিন
ধরে পড়ে আছে
নীরব প্রত্যাখ্যানে কোটরগত কালঘুমে
পরতে পরতে অদৃশ্য সিঁড়ি বেয়ে
বেয়াড়া ধুলোকণারা এসে
বসতি করেছে অন্দরে।
ধুলোকণা সেদিনও ওড়ে বেড়াত রাস্তা জুড়ে
গোল নিটোল নুড়ি পথে মাটির শক্ত বুক চিরে
বাহনের নিক্তিধরা দাপাদাপি।
সেই ধুলোতে জীবন ছিল, আর
ধূলিপথের বাড়ির পাশে
সাত বোন চম্পা ছিল।
ধূলি পথের মোড় থেকে
শান্তি বনের পথ ছিল, বনপথ ছিল
পথের আকাশছোঁয়া ইচ্ছে ছিল।
আকাশপথে চামেলি আর চম্পা যেদিন
পা বাড়িয়ে নিঃস্ব হলো
সেদিন থেকেই ধুলোরা সব এক এক করে
স্মৃতির পাতায় বদ্ধ হলো।
কালে কালে পথজোড়া সব নুড়ি পাথর
কালচে লাভায় বন্দি হলো, নাকি মুক্ত হলো ?
নীরব প্রত্যাখ্যানে কোটরগত কালঘুমে
পরতে পরতে অদৃশ্য সিঁড়ি বেয়ে
বেয়াড়া ধুলোকণারা এসে
বসতি করেছে অন্দরে।
ধুলোকণা সেদিনও ওড়ে বেড়াত রাস্তা জুড়ে
গোল নিটোল নুড়ি পথে মাটির শক্ত বুক চিরে
বাহনের নিক্তিধরা দাপাদাপি।
সেই ধুলোতে জীবন ছিল, আর
ধূলিপথের বাড়ির পাশে
সাত বোন চম্পা ছিল।
ধূলি পথের মোড় থেকে
শান্তি বনের পথ ছিল, বনপথ ছিল
পথের আকাশছোঁয়া ইচ্ছে ছিল।
আকাশপথে চামেলি আর চম্পা যেদিন
পা বাড়িয়ে নিঃস্ব হলো
সেদিন থেকেই ধুলোরা সব এক এক করে
স্মৃতির পাতায় বদ্ধ হলো।
কালে কালে পথজোড়া সব নুড়ি পাথর
কালচে লাভায় বন্দি হলো, নাকি মুক্ত হলো ?
Comments
Post a Comment