কে যেন বারে
বারে ডেকেই চলে নাম ধরে
পালটে যায় পথ
কাশবন থেকে বাঁশবন ধরে
রাজপথে গিয়ে মেশে - আলেয়ার মোহাবেশে।
চক্রাকারে চলে রথ খাঁজপথ ধরে
সব জানে সেই রথের মেলার বুড়ো
বলতো সে কথা মাথা নেড়ে নেড়ে।
জীবনের কথা, পথ বদলের কথা
ট্রাপিজের মতো সামলে চলার কথা
সামনে চলার কথা।
আর সবশেষে -
এক বেহিসেবি যাপন বেলায়
উল্টোরথের যাত্রা বেলায়
রাজপথ থেকে খাঁজপথ ধরে
এক হেমন্তের শেষ বিকেলে
শান্তিবনের সেই কাঙ্ক্ষিত একচিলতে ঠাঁই।
রথের মেলায় চক্রাকারে মহাপ্রভুর সেই যে পরিভ্রমণ
জীবন পথের ভ্রমণ শেষে -
কাশবন পথে বাঁশবন পথে -
শেষ সত্য - শ্যাম সমান মরণ।
পালটে যায় পথ
কাশবন থেকে বাঁশবন ধরে
রাজপথে গিয়ে মেশে - আলেয়ার মোহাবেশে।
চক্রাকারে চলে রথ খাঁজপথ ধরে
সব জানে সেই রথের মেলার বুড়ো
বলতো সে কথা মাথা নেড়ে নেড়ে।
জীবনের কথা, পথ বদলের কথা
ট্রাপিজের মতো সামলে চলার কথা
সামনে চলার কথা।
আর সবশেষে -
এক বেহিসেবি যাপন বেলায়
উল্টোরথের যাত্রা বেলায়
রাজপথ থেকে খাঁজপথ ধরে
এক হেমন্তের শেষ বিকেলে
শান্তিবনের সেই কাঙ্ক্ষিত একচিলতে ঠাঁই।
রথের মেলায় চক্রাকারে মহাপ্রভুর সেই যে পরিভ্রমণ
জীবন পথের ভ্রমণ শেষে -
কাশবন পথে বাঁশবন পথে -
শেষ সত্য - শ্যাম সমান মরণ।
Comments
Post a Comment