কারো কাছে - অন্য কারো কাছে গেলেই
কারোও থেকে দূরে থাকা যায়।
এভাবেই তো কাছে চলে আসে কেউ
দূরে চলে যায় কেউ...
যেতে হয়, তাহলেই হাতের নাগালে আসে
অবারিত বিশ্ব, এ মানব জমিন - ভুবন।
একা চাঁদ বেশি দিন বাঁচে না, আঁধারে হারায়
ফুল আসে না একাকী তরুলতায়
কেউ পাশে এলে
জোছনা ছড়ায় চাঁদ,
কুসুম লতায় আসে নবীন জাতক।
ভুবনে ভুবনে মানবমেলায়
আসা যাওয়ার পথটি ধরে রোজ
আবাদি হয় ভুবন, জন্ম হয় -
কাছের মানুষ, নতুন মনের মানুষ।
একের বিদায়ে বহু জন সহযাপন
বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, মহিরুহসম
কোথায় হারিয়ে যায় সহচর, কাছের মানুষ
সীমার মাঝে চিলতে চিলতে ভালোবাসা
বিনিময়ে ভুবন জোড়া অনন্ত যাওয়া আসা।
কারোও থেকে দূরে থাকা যায়।
এভাবেই তো কাছে চলে আসে কেউ
দূরে চলে যায় কেউ...
যেতে হয়, তাহলেই হাতের নাগালে আসে
অবারিত বিশ্ব, এ মানব জমিন - ভুবন।
একা চাঁদ বেশি দিন বাঁচে না, আঁধারে হারায়
ফুল আসে না একাকী তরুলতায়
কেউ পাশে এলে
জোছনা ছড়ায় চাঁদ,
কুসুম লতায় আসে নবীন জাতক।
ভুবনে ভুবনে মানবমেলায়
আসা যাওয়ার পথটি ধরে রোজ
আবাদি হয় ভুবন, জন্ম হয় -
কাছের মানুষ, নতুন মনের মানুষ।
একের বিদায়ে বহু জন সহযাপন
বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, মহিরুহসম
কোথায় হারিয়ে যায় সহচর, কাছের মানুষ
সীমার মাঝে চিলতে চিলতে ভালোবাসা
বিনিময়ে ভুবন জোড়া অনন্ত যাওয়া আসা।
Comments
Post a Comment