চলমান এ জীবন - ধাপ শুধু ধাপ
ধাপে ধাপে উদযাপন আর অনন্ত উত্তরণ
কে যেন চুপিসারে বলে যায় কানে কানে
কতটুকু দিতে পেরেছ বিনিময়ে ?
এ জীবন এক ছকে বাঁধা পথ চলা
একই ছক, একই পথ চলা
তবু আসে ঘোর - নতুন স্বপ্নবেলা
কে আর মিছিমিছি বৃথা চলে পথ ?
তারাদের খসে যাওয়া
রোজ রাতভর দেখে
রাতজাগা পাখি আর আলোকবর্ষ ব্যাপী
অনন্ত জাগ্রত সব বোবা নক্ষত্র।
কে তুমি জাগতিক অপূর্ব তারকা
নিজেই কেটেছ পরিখা ?
রাতজাগা পাখি দেখে ক্ষয় শুধু ক্ষয়
হারিয়ে যেতে যেতে অবোধ্য পতন
স্বজন সাথিদের বৃথা উদযাপন।
ধাপে ধাপে উদযাপন আর অনন্ত উত্তরণ
কে যেন চুপিসারে বলে যায় কানে কানে
কতটুকু দিতে পেরেছ বিনিময়ে ?
এ জীবন এক ছকে বাঁধা পথ চলা
একই ছক, একই পথ চলা
তবু আসে ঘোর - নতুন স্বপ্নবেলা
কে আর মিছিমিছি বৃথা চলে পথ ?
তারাদের খসে যাওয়া
রোজ রাতভর দেখে
রাতজাগা পাখি আর আলোকবর্ষ ব্যাপী
অনন্ত জাগ্রত সব বোবা নক্ষত্র।
কে তুমি জাগতিক অপূর্ব তারকা
নিজেই কেটেছ পরিখা ?
রাতজাগা পাখি দেখে ক্ষয় শুধু ক্ষয়
হারিয়ে যেতে যেতে অবোধ্য পতন
স্বজন সাথিদের বৃথা উদযাপন।
Comments
Post a Comment