আর কত বিবর্ণ
হবে এ পৃথিবী ?
সকাল হতেই রোজ
একরাশ ছাই এসে যেন
ধূসর করে দিয়ে যায় সব পথঘাট।
এরপর সারাটি দিন শুধু ছটফট কথার
অসহায় পাখশাট…… কেন যে ছাই
অমন করে ভালোবাসার
গায়ে
ছড়িয়ে দিয়েছি কলঙ্ক কথার ছাইপাঁশ।
সেই থেকে শম্বুক-খোলসে লুকিয়েছি মুখ
তবু রোজ, অহরহ মনের জানালা ঘেঁষে
কেন যে দাঁড়ায়
এসে রাশি রাশি কথামুখ
সেইসব নির্বাসিত দিন গুজরান আর…
একের পর এক অঘটন
বিজড়িত অসহায় যাপন।
দু’দণ্ড জিরোতে চাই আমি,
ফেলে আসা দিনের
মতো সেই বুকটি চাই
যে বুকে মাথা গুঁজে আদর কুড়িয়ে, সোহাগ কুড়িয়ে
ছড়িয়ে দেব আকাশ
জুড়ে, ঢেকে দিতে সব
ধূসর যাপন ছাই
আর অসংলগ্ন সব অপরাধ।
যাক মুছে সব অকারণ অবসাদ,
যত আবছা আঁধারের
মতো পাগলপারা আবরণ।
উন্মুক্ত হোক
এ নিটোল আকাশ,
যাক চলে
সব বৃথা মন-উচাটন।
ধূসর করে দিয়ে যায় সব পথঘাট।
এরপর সারাটি দিন শুধু ছটফট কথার
অসহায় পাখশাট…… কেন যে ছাই
ছড়িয়ে দিয়েছি কলঙ্ক কথার ছাইপাঁশ।
সেই থেকে শম্বুক-খোলসে লুকিয়েছি মুখ
সেইসব নির্বাসিত দিন গুজরান আর…
দু’দণ্ড জিরোতে চাই আমি,
যে বুকে মাথা গুঁজে আদর কুড়িয়ে, সোহাগ কুড়িয়ে
যাক মুছে সব অকারণ অবসাদ,
Comments
Post a Comment