কেউ নীরবে নিভৃতে থাকে পেছনে
আমার সবটুকু শুষে নেয় নিঃশব্দে।
এ এক অমোঘ, অঘোষিত লুকোচুরি।
আমি দেখি নির্নিমেষে, জুড়ে আছে কেউ
আষ্টেপৃষ্ঠে জুড়ে আছে। তার জুড়ে থাকা
আমার পরম সুখের আকর - সে তো জানে না।
কিংবা হয়তো জানে। তবু...
শরমের মাথা খেয়ে মরমের মোহে, সুখে
থাকে সে, নখ-দর্পণে রাখে সব।
আমি নিজেকে আরো বেশি উন্মোচিত করি
সে দেখবে বলে, এ আমারও এক চোরাসুখ
এই সুখেই তো আমার সকল যাপন।
আমি নিঃসংকোচে তার চোখে সঁপে দিই
আস্ত আমিকে। আমার সকল দুঃখ সুখে
আমি তাকেই পাশে চাই,
যে নিঃশব্দে বয়ে বেড়ায় আমার সকল যাপন।
কোনো এক অঘোষিত জীবনে বক্ষ জুড়ে থাকা
সে আমার একান্ত আপন।
আমার সবটুকু শুষে নেয় নিঃশব্দে।
এ এক অমোঘ, অঘোষিত লুকোচুরি।
আমি দেখি নির্নিমেষে, জুড়ে আছে কেউ
আষ্টেপৃষ্ঠে জুড়ে আছে। তার জুড়ে থাকা
আমার পরম সুখের আকর - সে তো জানে না।
কিংবা হয়তো জানে। তবু...
শরমের মাথা খেয়ে মরমের মোহে, সুখে
থাকে সে, নখ-দর্পণে রাখে সব।
আমি নিজেকে আরো বেশি উন্মোচিত করি
সে দেখবে বলে, এ আমারও এক চোরাসুখ
এই সুখেই তো আমার সকল যাপন।
আমি নিঃসংকোচে তার চোখে সঁপে দিই
আস্ত আমিকে। আমার সকল দুঃখ সুখে
আমি তাকেই পাশে চাই,
যে নিঃশব্দে বয়ে বেড়ায় আমার সকল যাপন।
কোনো এক অঘোষিত জীবনে বক্ষ জুড়ে থাকা
সে আমার একান্ত আপন।
Comments
Post a Comment