Skip to main content

ছেঁদোকথা সব

সবাই তো কবি নন, শুধু কেউ কেউ
এ আর নতুন কী কথা হল কবি?
কোটি কোটি মানুষের মাঝে
জন আর হয়েছে বলো কবি?
 
ইস, এত কবি কেন চারিদিকে?
কবি থাকবেন হাতে গোনা কজন,
আর সভামধ্যে আমিই হব সেরা
এই কি বাসনা তবে, প্রাজ্ঞজন?

Comments