Skip to main content

তাসের ঘর

এত রহস্য কী করে লুকিয়ে রাখো বুকে ?
কারো সবটুকু দেখা গেলেও
কেন অধরা মনের নাগাল ?
এই যে তোমার ঠোঁটজোড়া মুচকি হাসির ছোঁয়া
কী যে রেখেছ লিখে তার সবটাই অজানা
সে কি নিখাদ প্রেমের ছবি ?
নাকি নিছক অভিনয় সবই ?
 
একটি প্রশ্নেই ভেঙে যেতে পারে তাসের ঘর
মান, সম্মান, সম্পর্ক…… 
এ যাতনা কী করে রাখব ধরে আজীবন ?
তার চেয়ে ভালো এই নীরবতা
জীবনজোড়া এই রহস্যময়তা
তবু তো অক্ষত থাক ভালোবাসার তাসের ঘর
হোক না যতই পলকা, যতই
মিছে কল্পনা - আসুক যতই বঞ্চনা

Comments