জং ধরেছে বাতিঘরের
শরীর জুড়ে
কালো ছোপ পড়েছে এখানে ওখানে।
রাতভর বিসমিল্লা খাঁর সানাই শুনতে শুনতে
কখন যে ঘুমিয়ে পড়েছে মেয়েটি
ভুট্টার খোসা হাতে, মা তা জানে না।
বালুকায় ঘেন্না ধরে গেছে এতদিনে
তবু বাবুদের আবদারে, বিবিদের নাটুকেপনায়
সংসার চলে টেনেটুনে, এটুকু হাসি নাহয়
ঘরের মধ্যেই ছড়িয়ে দিক বাতিঘর।
বাতিঘর নিয়েই ভুট্টা-মায়ের স্বপ্ন
বাতিঘর
নিয়েই কারও তিমিরবিলাস।
এত কাছে তবু এত দূরে বাতিঘর
বাইরের জং আর কালো ছোপ উপেক্ষা করে
অদেখা অন্দরমহলের চাকচিক্য আর
অনাঘ্রাত কুসুমকোমলতার আবেগ নিয়েই
রাত কাটে বাবুদের, বিবিরা ঘুমোয় -
কথার সাগরপারে বাতিঘর ঠায় অশ্রুময়।
কালো ছোপ পড়েছে এখানে ওখানে।
রাতভর বিসমিল্লা খাঁর সানাই শুনতে শুনতে
কখন যে ঘুমিয়ে পড়েছে মেয়েটি
ভুট্টার খোসা হাতে, মা তা জানে না।
বালুকায় ঘেন্না ধরে গেছে এতদিনে
তবু বাবুদের আবদারে, বিবিদের নাটুকেপনায়
সংসার চলে টেনেটুনে, এটুকু হাসি নাহয়
ঘরের মধ্যেই ছড়িয়ে দিক বাতিঘর।
বাতিঘর নিয়েই ভুট্টা-মায়ের স্বপ্ন
এত কাছে তবু এত দূরে বাতিঘর
বাইরের জং আর কালো ছোপ উপেক্ষা করে
অদেখা অন্দরমহলের চাকচিক্য আর
অনাঘ্রাত কুসুমকোমলতার আবেগ নিয়েই
রাত কাটে বাবুদের, বিবিরা ঘুমোয় -
কথার সাগরপারে বাতিঘর ঠায় অশ্রুময়।
Comments
Post a Comment