Skip to main content

Posts

প্রেম > ভালবাসা > ভালো লাগার বিষয়

প্রেম > ভালবাসা > ভালো লাগার বিষয় ।   ১ম প্রেম : 2007 সন । মেয়ে সুচয়িতা > রুবি ( রু রুমকি + বি বিদ্যুৎ ) তখন ক্লাস টু - তে । সামনের দুটো দাঁত ফেলে দেওয়ার পর অনেক দিন থেকে নতুন করে উঠছে না । ও ছাড়া বাকি সবার ভীষণ চিন্তা । ওর একটাই চিন্তা নতুন স্কুলের নতুন বন্ধু বান্ধবীরা যদি ওকে দেখে হাসাহাসি করে । অচিরেই সে চিন্তা দূর হলো যখন দেখা গেল সবাই একই নৌকার যাত্রী । তিনসুকিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশে শুরু হলো ওর গান শেখার পালা । পাঁচ বছর পর সুবচনী পূজা মন্দিরে উজান সাহিত্য গোষ্ঠীর এক অনুষ্ঠানে ওর প্রথম সঙ্গীত পরিবেশন । এক অবিরত যাত্রার শুভ সূচনা । শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ অর্জন তথা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে এই যাত্রার পূর্ণতা প্রাপ্তি । আমার প্রথম প্রেমের সফল সমাপন ।   ২য় প্রেম : 2009 সনে ডিমাপুরের বিশিষ্ট সাহিত্যিক দেবাশিস দত্ত মহাশয়ের সৌজন্যে তিনসুকিয়ার স্বনামধন্য চিত্রক...

তিন ভুবনের সৃষ্টি কথা

  তিন ভুবনের সৃষ্টি কথা বয়ঃক্রমের তিন ভুবন । কৈশোর , যৌবন , প্রৌঢ়ত্ব । তিন ভুবনে দাঁড়িয়ে তিন ব্যক্তির তিনখানা সাহিত্য সৃষ্টি নিয়ে আজকের এই আলোচনা । আমাদের খুব কাছের ভৌগোলিক সীমার মধ্যে থেকে সৃষ্ট এই তিন সাহিত্য কর্ম আকারে ক্ষুদ্র হলেও ধারে ও ভারে যথেষ্ট উৎকৃষ্ট বলেই এই গৌরচন্দ্রিকা । ঠিক গ্রন্থ বলা যায় না, অনেকটা পুস্তিকা আকারের এই বই তিনটি পড়তে গিয়ে আবারও অনুধাবন করা গেল সেই আপ্তবাক্য - স্ফুলিঙ্গেই লুকিয়ে থাকে আগুন। ইংরেজিতে লিখা ফিকশন ধর্মী অনু উপন্যাস OPERATION : FINIS TALIBAN. লেখক বরাক উপত্যকার ষোল বছর বয়সী কিশোর প্রবাল কর । পিতার কর্মসূত্রে মহারাষ্ট্রে বাসের দৌলতে প্রবালের সেখানেই পড়াশোনা । তবে বছরে অন্তত একবার বাড়ি না এলে চলে না এই খুদে লেখকের । বইটির প্রকাশক Notion Press. মুদ্রক Xpress Publishing. কিশোর মনের কল্পনা বর্তমানের বাস্তবতার রূপ পেয়ে কী ভাবে এগিয়ে চলে তার এক জ্যান্ত নিদর্শন এই অণু উপন্যাস । ঘটনার ঘনঘটায় তরতরিয়ে এগিয়ে চলে কাহিনি । কুখ্যাত তালিবানি সংগঠনের ধ্বংসকথার কাল্পনিক এক চিত্র আপন খেয়ালে বর্ণিত হয়েছে অত্যন্ত সুচারু রূপে । THE ATTACK শিরোনামে প্...

রেলগাড়ি

রেলগাড়ি তখন আমি বিদ্যালয়ের ছাত্র । গ্রামের বাসিন্দা । বাড়ি থেকে বিদ্যালয় প্রায় দুই কিঃ মিঃ দূর । আমার জগৎটা ততটুকুতেই ছিল সীমাবদ্ধ । পাঠ্যক্রমে ভূগোল নামের আমার খুব পছন্দের একটা বিষয় ছিল । কত সব জায়গার নাম , কাছাকাছি সব রেলপথের সব স্টেশনের নাম - এসব মুখস্থ করতে হতো । যতক্ষণ ভূগোল বইটা পড়তাম ততক্ষণই আমি সব ভুলে ঘুরে বেড়াতাম ভূলোক জুড়ে । ছোট থেকেই আমি সুদূরের পিয়াসি । আমাদের গ্রামের বাড়িতে মাঝে মাঝেই আত্মীয় স্বজনরা আসতেন দূর দূরান্ত থেকে । ওঁদের মুখ থেকে দূরান্তের গল্প আর ' আসা যাওয়ার পথের ধারে ' র বিস্তৃত বর্ণনা আমি গোগ্রাসে গিলতাম । কিন্তু অকল্পনীয় আর্থিক দুরবস্থার জন্য গাড়ি ঘোড়া চড়ে বাইরে বেরোনোর কল্পনা করারও সাহস কোন দিন হয়নি । বোধ করি অলক্ষ্যে থাকা অন্তর্যামী আমার ভেতরের সুপ্ত আকাঙ্খা আঁচ করতে পেরেছিলেন । তাই হঠাৎ করে আমার হাতের মুঠোয় এসে গেল সেই সুবর্ণ সুযোগ । আমার একমাত্র মাসতুতো দিদি করিমগঞ্জ থেকে ঘুরতে এল আমাদের বাড়িতে । স্...