নিজের কাছেই মাঝে মাঝে মাথা নিচু করে দাঁড়াতে হয় পরাজিত সৈনিকের মতো। কিছু ভালো লাগে না। এ লড়াই অনিচ্ছাকৃত পরাজয়ের লড়াই, এক সাথে হামলে পড়া কিছু অযাচিত, অভাবিত চুপকথাদের কথা বিপন্ন যাপন ব্যথা। ছায়াযুদ্ধের মতো দীর্ঘ যাপন কাল অন্তর জুড়ে শুধু বিষাদ দহন পল। এ দহন ব্যথা পোড়ায় অহরহ নেই কোথাও কোনো আশার কিরণ আছে শুধু গুমোট মনখারাপির নির্মোহ, নির্বাক উচ্চারণ। আছে শুধু পরাজয়ের গ্লানিমা আর দুমড়ে মুচড়ে যাওয়া একরাশ ব্যর্থতার বোঝা টেনে টেনে অনিশ্চিত ভবিষ্যতের পানে ইচ্ছেনদীর স্রোতহীন পথে একাকী তরণী বাওয়া।
স্বপ্নের ফেরিওয়ালা