উত্তর পূর্বের লেখালেখির জগতে গদ্য
ও পদ্য উভয় শাখাতে যেসব কবি, লেখকরা প্রসিদ্ধি লাভ করেছেন তাঁদের মধ্যে এক উল্লেখযোগ্য
নাম ঋতা চন্দ। উত্তর
পূর্ব কথাটি ইচ্ছে করেই উল্লেখ করা হল। কারণ এখানে, এই বাংলা সাহিত্যের কর্ষণ ক্ষেত্রের ভৌগোলিক
গণ্ডির মধ্যে বসবাস করে উত্তর পূর্বের বাইরে কারো কারো কিছু সাহিত্যকর্ম হয়ত প্রকাশিত
হয় কিংবা প্রশংসিতও হয় সাময়িক কিন্তু প্রসিদ্ধি লাভের ব্যাপারটা দূর অস্ত্
হিসেবেই থেকে যায়। অথচ বাইরের বহু লেখালেখির তুলনায় এ অঞ্চলে যে উৎকৃষ্টতর বহু
সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে তাও অবিদিত নয়। তবু এই দুর্লঙ্ঘ্য দূরত্ব আজও বজায় আছে। তার অন্তর্নিহিত কারণ সহজেই বোধগম্য
যদিও এই কারণ অনুসন্ধান এখানে উপপাদ্য নয়।
‘ভালোবাসার এক নাম কবিতা’ কাব্যগ্রন্থে কবি ঋতা চন্দ উজাড় করে দিয়েছেন তাঁর কাব্যধারার রস। ফলে ফুলে বিকশিত হয়েছে তাঁর কাব্যপ্রতিভা। ১৩৪ পৃষ্ঠার এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে ১৫০টি ‘এক লাইনের’ কবিতা থেকে শুরু করে ‘আড়াই পৃষ্ঠা জোড়া’ দীর্ঘ কবিতা। বিষয় বৈচিত্র্যে, কাব্য ধারায় বিচিত্র হয়ে উঠেছে কাব্যগ্রন্থ। বিচিত্র সব বিষয় সন্নিবিষ্ট হয়েছে কবিতায়। গ্রন্থনামে উল্লেখিত ভালোবাসা শব্দটি দ্যোতনা হিসেবে প্রকাশিত হয়েছে বারবার। প্রচলিত ধারণা অনুযায়ী মানবিক প্রেম ভালোবাসার কবিতা কিন্তু এখানে বিরল। গ্রন্থনামের গূঢ় ভাবার্থের যথার্থ প্রতিফলন কিন্তু রয়েছে অধিকাংশ কবিতা জুড়ে। কবিতার প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসাই এখানে মূল উপপাদ্য, ভালোবাসার কবিতা নয়। ‘আমার কথা’ শিরোনামে ভূমিকায় এ কথাটিই সোচ্চারে ব্যক্ত করেছেন কবি। পেরিয়ে আসা কৈশোর আর বালিকা বেলার স্মৃতি কবিকে নাড়া দিয়ে যায় বার বার। সেখানে থরে থরে আছে শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত - আছে প্রকৃতি, আছে নদীর প্রতি অমোঘ ভালোবাসার উচ্চারণ।
...... রঙিন প্রজাপতি - নীলকণ্ঠ পাখির পালক,
মেঠো পথে মন কেমন করা বাঁশির সুর,
বিষণ্ণ নদীর বুকে দূরগামী নৌকো - সব কিছু ছুঁয়ে
আয় বৃষ্টি আমাকে ভিজিয়ে দে
তুমুল ভালোবাসায়।
আমি ভালোবাসব জীবনকে
ভীষণভাবে ভালোবাসব এবার
বাঁচব - ভালোবাসারই জন্য।
(প্রথম কবিতা - ভালোবাসার জন্য)
কবি বার বার ছুঁয়ে গেছেন তাঁর কবিতায় - নদী ও প্রকৃতি, নারী হৃদয়ের যাপন কথা, বিপন্ন অস্তিত্বের কথা। এগারো শহিদের দেশের কবি স্বভাবতই সোচ্চার হয়েছেন ভাষা বিষয়ক কবিতায়। তবে সব চাইতে বেশি করে ব্যক্ত করেছেন অনুভব অনুভূতির কথা, অতীত জোড়া মননকথা -
অনন্যা, সমুদ্র গহনে
কী সুখ তুলে আনো
একা একা দিগ্বলয়ে
ছড়াও কি সম্মোহনী ধুন ?
তোমার দেখায় সব না দেখা
ঢেকে যায়; তবু দু’চোখে অবজ্ঞা
আর গহনে আগুন।
আমি তো প্রাচীন বৃক্ষ এক
যার অস্তিত্বে ঘুণ আর শেকড়ে পরাজয়।
আমাকে শুধু শুধু কেন খর্ব করো
আমি তো কখনোই ছুঁব না
ওই দিগ্বলয়।
(কবিতা - প্রাচীন বৃক্ষ)।
এমনি সব অনন্য পঙ্ক্তির সমাহার কবির অনুভব বিষয়ক কবিতায়। উল্লেখ্য - অভিশপ্ত, শব্দের ডানা আর ঝালমশলা, জগৎ মেলা প্রাঙ্গণে, জীবন দর্শন, চক্রব্যূহ, বেনোজল আদি। নারী বিষয়ক কবিতায় উল্লেখযোগ্য অরুণা - দুঃখ করো না, নই অর্ধেক মানবী, সত্যি বিভীষিকা, হাসুক দলিতা আদি। দীর্ঘ কবিতার সারিতে আছে লক্ষ্মীমাসির ঘরসংসার, বাংলা ভাষা ও মহান উনিশে, শীত, দুঃখ-বিলাস, জেগে ওঠো পুরুষ, সুরভারতী সংগীত বিদ্যালয় ইত্যাদি কবিতা।
অসংখ্য কবিতা আছে ছন্দে গাঁথা। বেশির ভাগই ছড়ার ধাঁচে অন্ত্যমিলের কবিতা।
যার সাথে হয় না দেখা, গহন জুড়ে থাকে
পাথর ভাঙা, শস্য ফোটায় শব্দ ছবি আঁকে।
নদীর বশে নেই তো নদী, স্পর্শে শুধু ভাঙন
সাগর শুকোয় এই ভয়ে তার অতল জুড়ে কাঁপন।
একদিকে তার সবুজ আঁচল, অন্যদিকে চড়া
মুক্ত দেয়াল সবুজ কুঁড়ির, চড়াউ খুঁটির বেড়া।
আয় পাখি আয়, ধান খেয়ে যা, ছড়িয়ে দিলাম এই
ডুবুক নৌকো, দুঃখ কী রে, তীর তো সামনেই।
শাসন-তোষণ হার মেনে যায়, খায় না পাখি দানা
নীল আকাশে রইল আঁকা - শঙ্খ চিলের ডানা।
(কবিতা - ভাঙা ছবি)
এই পর্যায়ে উল্লেখযোগ্য কবিতারা হল - যাত্রা, মুঠোয় ধরা আকাশ ছিল, আমার শৈশব, ও মেয়ে তুই কাঁদিস না ইত্যাদি। কিছু টুকরো কথায় অনন্ত বার্তা বয়ে আনা কবিতা গ্রন্থটির মর্যাদা বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। এই পর্বে বৃন্ত, ভুল, সেয়ানা, লুব্ধক, অশুচি আরোপ, পোড়ো, সুখের ঘরে সুখ নেই - কবিতারা আপন স্বকীয়তায় ভাস্বর হয়ে উঠেছে।
সব মিলিয়ে এক বিশাল কাব্য সম্ভার এই গ্রন্থ। আধুনিক বানান অনুসরণ করা হয়েছে যদিও সংখ্যায় নগণ্য হলেও কিছু বানান ভুল এড়ানো সম্ভব হয়ে ওঠেনি। কিছু পঙ্ক্তি বিন্যাসেও রয়ে গেছে অসামঞ্জস্য। এক একটি শব্দ যেন দলছুট হয়ে চলে গেছে পরের বাড়ি (সারি)তে। এ বিড়ম্বনাও নগণ্যই।
প্রচ্ছদ শিল্পী কবি নিজেই। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কবির ‘প্রয়াত অগ্রজ স্বপন চন্দের উদ্দেশে’। এত বিশাল সংখ্যক কবিতাকে স্থান করে দিতে স্বভাবতই এক পৃষ্ঠায় সন্নিবিষ্ট করতে হয়েছে একাধিক কবিতা। তবু এতে গরিমা লঙ্ঘিত হয়নি এতটুকু মূলত অক্ষর ও শব্দ বিন্যাসের যাথার্থ এবং ফন্ট সাইজের পরিমিতির জন্য।
যেতে যেতে কবিতায় শেষ কথা বলে যান কবি অনবদ্য কিছু শব্দের সমাহারে -
... ক্যাকটাস শুকিয়ে যাচ্ছে ক্রমশ...
ফুলের নৌকো তৈরি হচ্ছে আমার জন্য।
যাব যখন একেবারে চৌকাঠ ডিঙিয়ে
তুমি দেখে নিয়ো ফুলের গয়নায় সেজে
অনায়াসে চলে যাব হাসতে হাসতে।

বিদ্যুৎ চক্রবর্তী
‘ভালোবাসার এক নাম কবিতা’
ঋতা চন্দ
মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫৫৭৮৯৭১
ঋতা চন্দ
মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫৫৭৮৯৭১

অভিনব আলোচনা ও কাব্যরস। ভালোবাসা রেখে গেলাম
ReplyDelete