ভালোবাসাবাসি
দিন রাত একাকার ভালোবাসা ঘোরে
ঘনিয়ে আসে যে মেঘ নীলাকাশ ভরে।
বয়স বালাই বড় তবু আসে ফিরে
হৃদয় শুধু যে চায় - এসো বাহুডোরে।
ফারাক যোজন সম - এ কেমন খেলা
অহরহ তার ছবি বেলা অবেলা।
কল্পনা অন্তরে সুখ দিবা নিশি
ক্ষণে ক্ষণে রঙিন ভালোবাসাবাসি।
পায়ে পায়ে পা মিলিয়ে সেই পথ চলা
স্বপ্নিল পথ ধরে কিছু কথা বলা।
এত কাছে এক বেলা সেই তো প্রথম
অন্তরে আলোড়ন স্খলিত কদম।
বেড়িয়েছি উড়ে উড়ে ইচ্ছেডানায়
উঠেছি ভেসে যে পটে একে দু'জনায়।
গোধূলি বেলায় আলো জ্বেলেছি প্রদীপে
দাঁড়িয়ে ছিলে যে তুমি দীপ সমীপে।
আশ ছিল অন্তরে - সেই এক বেলা
হয় না যেন সে শেষ মিলন মেলা।
Comments
Post a Comment