আজ সর্বনাশের দোরগোড়ায়
আমি মরবো এবার - দাঁড়াই এসে
সর্বনাশের দোরগোড়ায়,
মুচকি হাসির ছোঁয়ায়।
হার মেনেছে মোনালিসা - তাই
চোখ ফেরানো দায়।
এ হাসি, এ চোখের ভাষার,
এ কুঁড়ি থেকে ফুলের ইতিহাস
আমার নখদর্পনে তার বাস।
মুখ ফুটে যা হয়নি বলা আজো
এই অসার যাপন বেলার শেষে
অবেলায় সে উতল ভালোবেসে
আসছে ফিরে উল্টো খাতে ভেসে।
বইবে ঝঞ্ঝা অন্দরে ও বাইরে
কাটবে রাত নিদ্রাহীন তিমিরে।
হৃদয়ের এ কেমন টালমাটাল
সুপ্ত লাভা উদ্গীরনে হাল বেহাল।
কেমন করে দেখাই যে মুখ আজ
মন কেড়েছে টোল পড়া ওই
কপোল, নয়ান - সলাজ।
কথার তোড়ে পাই কেন আশকারা
আমার গরজ আমার তো নেই আজ
সব নিয়েছে আকুল নয়ন তারা।
দিবস রাত্রি শুধুই যে পথ চাওয়া
স্বল্প কথায় সুখের বৃত্ত গড়া।
সদ্য যুবতী আহ্বানে কেন ফের
উথাল পাথাল বুক - গোচর বেলায়
অঙ্গে অঙ্গে জাগে শিহরণ - তাই
সর্বনাশের পথে আজ আমারই মরণ।
Comments
Post a Comment