কথার পৃষ্ঠে কথায় কথায় -
কবিতার কথা এলো উঠে।
কবিতার সাথে খুনসুটি থেকে
রাগে অনুরাগে
চিৎকার থেকে শীৎকারে
ফিসফিস থেকে জলদ গভীরে
রচিত কথাসরিৎসাগর অবগাহনে
কবিতা আমার সফর থেকে শয্যাসঙ্গী
কবিতা আমার আপৎকালীন শ্বাস,
আমার আলোর পথের দিশারি
আমার নিরুদ্বিগ্ন যাপন বেলার আশ।
আমি কবিতার বাউন্ডুলে এক বাউল
আমি কবিতার পথভোলা এক পথিক
এক স্বপ্ন বিভোর কল্পকথার নায়ক
দম দেওয়া এক বোহেমিয়ান পুতুল
এক অনাস্বাদিত ডিভাইন কমেডি,
আর - হার না মানা দিনের শেষে
গভীর রাতের বরফ গলা জল।
কবিতার কথা বেলাভূমির অবিশ্ৰান্ত ঢেউ
অফুরান কথা, অনন্ত সব খুশি-ব্যথা
কবিতা মানেই দিনযাপনের ইতিকথা
আমার কবিতা নিত্যদিনের
দুঃখ সুখের জীবন জোড়া গাথা।
কবিতার কথা এলো উঠে।
কবিতার সাথে খুনসুটি থেকে
রাগে অনুরাগে
চিৎকার থেকে শীৎকারে
ফিসফিস থেকে জলদ গভীরে
রচিত কথাসরিৎসাগর অবগাহনে
কবিতা আমার সফর থেকে শয্যাসঙ্গী
কবিতা আমার আপৎকালীন শ্বাস,
আমার আলোর পথের দিশারি
আমার নিরুদ্বিগ্ন যাপন বেলার আশ।
আমি কবিতার বাউন্ডুলে এক বাউল
আমি কবিতার পথভোলা এক পথিক
এক স্বপ্ন বিভোর কল্পকথার নায়ক
দম দেওয়া এক বোহেমিয়ান পুতুল
এক অনাস্বাদিত ডিভাইন কমেডি,
আর - হার না মানা দিনের শেষে
কবিতার কথা বেলাভূমির অবিশ্ৰান্ত ঢেউ
অফুরান কথা, অনন্ত সব খুশি-ব্যথা
আমার কবিতা নিত্যদিনের
দুঃখ সুখের জীবন জোড়া গাথা।
Comments
Post a Comment