কোথায় আছো বাতিঘর ?
বহুদিন চিঠি লিখিনি তোমাকে
আজ আবার এসেছি সেইখানে -
মনে আছে ? আমার তখন
দু'নৌকোয় পা।
দুই দেশের কাঁটাতারহীন সীমা
"যাবো ?" - তোমার উদ্বেগ
"না না, যেয়ো না"। আমার বুকের
অন্তরতর প্রদেশে হাপরের ওঠানামা।
আমি তখন রাজসিঁড়িতে বসা,
তুমি বন্ধু সকাশে - অপেক্ষমান
সবান্ধব তোমার ছবি - ব্যতিক্রমী।
ছবি থেকেই শুরু যে অধ্যায়
তার পালকে নতুন সংযোজন।
এবার আমি কোথাও ঘুরতে যাব না।
বুকে ব্যথা নিয়ে, চোখে স্মৃতি নিয়ে
আর যাই হোক, আনন্দ আসে না,
আসে শুধু সমুদ্র সৈকত জুড়ে
বাতিঘরের আলোকছটায়
রাতের নৈঃশব্দ্য, শূন্যতার হাহাকার
অপ্রেমে আশাহীন নিকষ অন্ধকার।
বহুদিন চিঠি লিখিনি তোমাকে
আজ আবার এসেছি সেইখানে -
মনে আছে ? আমার তখন
দু'নৌকোয় পা।
দুই দেশের কাঁটাতারহীন সীমা
"যাবো ?" - তোমার উদ্বেগ
"না না, যেয়ো না"। আমার বুকের
অন্তরতর প্রদেশে হাপরের ওঠানামা।
আমি তখন রাজসিঁড়িতে বসা,
তুমি বন্ধু সকাশে - অপেক্ষমান
সবান্ধব তোমার ছবি - ব্যতিক্রমী।
ছবি থেকেই শুরু যে অধ্যায়
তার পালকে নতুন সংযোজন।
এবার আমি কোথাও ঘুরতে যাব না।
বুকে ব্যথা নিয়ে, চোখে স্মৃতি নিয়ে
আর যাই হোক, আনন্দ আসে না,
আসে শুধু সমুদ্র সৈকত জুড়ে
বাতিঘরের আলোকছটায়
রাতের নৈঃশব্দ্য, শূন্যতার হাহাকার
অপ্রেমে আশাহীন নিকষ অন্ধকার।
Comments
Post a Comment