Skip to main content

আলো-ছায়া

পূর্ণিমা ভুবনে আলোর রোশনাই পথে পথে
এবাড়ি ওবাড়ি, এঘর ওঘর
আঁধার নেই, আছে আলো তাই আছে ছায়া।
ছায়ারা কথা বলে ফিসিফিসিয়ে -
আলোর কথা, আলোরা ছায়ার।
কিছু ছায়াপথ আলোয় ভুবন ভরায়
কিছু ছায়া আলেয়ার মতো ব্যর্থ দীপ্তি ছড়ায়।
শূন্য চাতালে চাঁদের মায়া কথা বলে রোজ
মায়ার কথা, ফানুস জীবন কথা
দুঃখসুখের বিস্মৃত ইতিকথা।
জলরঙে আঁকে ছায়াময় জলছবি
মরীচিকা হয়ে ভোকাট্টা হয় সবই,
রাতশেষে দল বেঁধে ফেরে আলো
ছায়ারা হয় প্রলম্বিত আরো আরো।

Comments