দীর্ঘ দহন শেষে
অদগ্ধ নাভিকুণ্ড খুঁজে বিধিলিপি
চণ্ডাল খুঁজে খুঁজে ফেরে ললাটলিখন
কেন এই পিছুটান ?
সেই তো ছিন্ন পাণ্ডুলিপির
হারানো ইতিহাস
বিস্মৃত যাপন কথার
বয়ে চলা নিরন্তর।
তিল তর্পণের আর
কামিনী কাঞ্চনের অলিখিত পরিহাস।
হে মানব, স্থিতপ্রজ্ঞ হও
সাগর কিংবা একান্ত এক নদী
জলতনু পরিব্রজন
অমোঘ সত্য, অমোঘ ললাটলিখন।
আশাপথ থেকে ছায়াপথের
যাত্রাপথের যুগতামামি
সব মিলিয়ে থেকে যায় শুধু
এক অনন্ত ভাসানের কথা আর
মহাশূন্য গাথা।
অদগ্ধ নাভিকুণ্ড খুঁজে বিধিলিপি
চণ্ডাল খুঁজে খুঁজে ফেরে ললাটলিখন
কেন এই পিছুটান ?
সেই তো ছিন্ন পাণ্ডুলিপির
হারানো ইতিহাস
বিস্মৃত যাপন কথার
বয়ে চলা নিরন্তর।
তিল তর্পণের আর
কামিনী কাঞ্চনের অলিখিত পরিহাস।
হে মানব, স্থিতপ্রজ্ঞ হও
সাগর কিংবা একান্ত এক নদী
জলতনু পরিব্রজন
অমোঘ সত্য, অমোঘ ললাটলিখন।
আশাপথ থেকে ছায়াপথের
যাত্রাপথের যুগতামামি
সব মিলিয়ে থেকে যায় শুধু
এক অনন্ত ভাসানের কথা আর
মহাশূন্য গাথা।
Comments
Post a Comment