Skip to main content

আলো-আঁধারির অরূপ দৃশ্যপট

আমার সেদিন প্রথম আলোর শুভক্ষণ
আলো থেকে বড় বেদনায়, কষ্টে
মুখ ফিরিয়েছিলেন জনমদায়িনী
চোখ বুজে সকল আলো থেকে নিজেকে
আড়াল করে উন্মোচিত করেছিলেন আমাকে
 
সেই থেকে আলো খুঁজে খুঁজে দিবানিশি
আরোও আলোর পথে আমার নিত্য অন্বেষণ
আলো আঁধারির অরূপ দৃশ্যপট
আমাকে পথ দেখায় আজীবন
রাতের হলকা আগুন থেকে
দিনমানে দিনমণি, পূর্ণচাঁদের মোহ
 
মা গিয়েছেন আলোর থেকে বহু দূর
আঁধার পথে চিরতরে, আমাকে দিয়ে সব আলো
হাত পেতে রাখো - মা ভুবনমোহিনী,
আমিও দিয়ে যাব তোমাকে ফিরিয়ে সেই আলো
ধরে রেখো সব রোশনাই, পৃথিবীর সব ভালো

Comments