ঘরে এসো
আর্ভিক
কত আর বাইরে থাকা ?
শিশুর জন্মে
আলো ছড়ায় এ ভুবন
এ আলোকে কত আর
আঁধারের লালসামোড়কে ঢেকে রাখা ?
রক্তের
একটাই রং - লাল
নীল রক্ত তো আভিজাত্যের কল্পকথা
বিত্তবানের অহংকার।
তোমারও রক্ত নিখাদ লাল
তুমি নিজেই নিজের রক্ষক।
শিরায় শিরায় সুচ ফুটিয়ে
বন্ধ হোক রক্তের পর্যালোচনা
বন্ধ হোক এ অনাচার, অত্যাচার।
এ যন্ত্রণা অমানবীয়,
এ অপেক্ষা
অসহনীয়।
ঘরে এসো আর্ভিক
চোখে চোখ রেখে একবার জুড়াই নয়ন
আরশিতে খুঁজে দেখি একে একে
কার আদলে তোমার অবয়ব
কান্না হাসিতে খুঁজে ফিরি দুরন্ত শৈশব।
অনেক হল, এবার ঘরে ফেরো আর্ভিক
ভেঙে ফেলো হাসপাতালের বদ্ধ কারা,
চোখে চোখে
বন্ধ হোক সুপ্ত শ্রাবণধারা
স্পর্শ-কাতর হৃদয়ে হৃদয়ে বন্ধ হোক
ঘোর গ্রীষ্মের তপ্ত আতপ জ্বালা।
ঘরে এসো আর্ভিক, আর দেরি নয়
বসে আছে কেউ কোল জুড়ানোর প্রতীক্ষায়
চেয়ে আছে কেউ বুক জুড়ানোর আশায়
ঘরেই এবার উদযাপিত হোক ফের
জন্মের প্রথম শুভক্ষণ।
এ ঘোর অন্যায়ের প্রতিবাদ হোক
তুমি নিজেই হয়ে উঠো প্রতিবাদের প্রতীক
চির শাশ্বত নির্ভীক -
ঘরে এসো আর্ভিক।
কত আর বাইরে থাকা ?
এ আলোকে কত আর
আঁধারের লালসামোড়কে ঢেকে রাখা ?
নীল রক্ত তো আভিজাত্যের কল্পকথা
বিত্তবানের অহংকার।
তোমারও রক্ত নিখাদ লাল
তুমি নিজেই নিজের রক্ষক।
শিরায় শিরায় সুচ ফুটিয়ে
বন্ধ হোক রক্তের পর্যালোচনা
বন্ধ হোক এ অনাচার, অত্যাচার।
এ যন্ত্রণা অমানবীয়,
ঘরে এসো আর্ভিক
চোখে চোখ রেখে একবার জুড়াই নয়ন
আরশিতে খুঁজে দেখি একে একে
কার আদলে তোমার অবয়ব
কান্না হাসিতে খুঁজে ফিরি দুরন্ত শৈশব।
অনেক হল, এবার ঘরে ফেরো আর্ভিক
ভেঙে ফেলো হাসপাতালের বদ্ধ কারা,
স্পর্শ-কাতর হৃদয়ে হৃদয়ে বন্ধ হোক
ঘোর গ্রীষ্মের তপ্ত আতপ জ্বালা।
ঘরে এসো আর্ভিক, আর দেরি নয়
বসে আছে কেউ কোল জুড়ানোর প্রতীক্ষায়
চেয়ে আছে কেউ বুক জুড়ানোর আশায়
ঘরেই এবার উদযাপিত হোক ফের
জন্মের প্রথম শুভক্ষণ।
এ ঘোর অন্যায়ের প্রতিবাদ হোক
তুমি নিজেই হয়ে উঠো প্রতিবাদের প্রতীক
চির শাশ্বত নির্ভীক -
ঘরে এসো আর্ভিক।
Comments
Post a Comment