কতটা ক্ষীণতনু
হলে তার বিভঙ্গে
তুফান ওঠে হৃদমাঝারে ?
কতটা সরলরৈখিক
হলে তার লাস্যে
ঝরে পড়ে সব সঞ্চিত বলবীর্য ?
অনাদিকাল ধরে
হেঁটে হেঁটে
পদব্রজলাঞ্ছিত ধুলোবালির মতো,
জটাজুটধারী সন্ন্যাসীর
মতো
ক্লান্ত যে পথিক, অনুষঙ্গে তার
কে ছড়াবে বিভঙ্গ ? কোন অক্লেশে
সঞ্চিত হবে ভালোলাগা
কথার
সুরম্য পাটিগণিত ? কোন রেখাচিত্রে
অঙ্কিত হবে সুললিত
ছন্দগাথা ?
কেউ জানে না, শুধু জানে
বহতা নদীর বহমান
স্রোতধারা, আর
বুনোফুল থেকে
বয়ে আসা,
গোলাপের গায়ে
লেগে থাকা -
অজস্র কাটাকুটির
মতো
বিচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন সব কবিতা।
তুফান ওঠে হৃদমাঝারে ?
ঝরে পড়ে সব সঞ্চিত বলবীর্য ?
পদব্রজলাঞ্ছিত ধুলোবালির মতো,
ক্লান্ত যে পথিক, অনুষঙ্গে তার
সুরম্য পাটিগণিত ? কোন রেখাচিত্রে
বিচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন সব কবিতা।
Comments
Post a Comment