Skip to main content

রাবীন্দ্রিক ভাবনায় নিবেদিত বৈচিত্রময় সম্ভার - ‘রবিয়ানা’ দ্বিতীয় সংকলন


যথেষ্ট মোটা কাগজ, ফন্ট এবং লাইন স্পেসিংও যথাযথ ফলে ৮৩ পৃষ্ঠার পত্রিকাটি আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে সীমিত সংখ্যক বিষয় সন্নিবিষ্ট বইটি নিমেষেই না হলেও অন্তত সহজেই পড়ে শেষ করে ফেলা যাবে কিন্তু আদপেই তা নয় একের পর এক গদ্য ও পদ্যের সম্ভার এই পত্রিকা মোটেও একপঠনে শেষ হবার নয়
রবিয়ানাদ্বিতীয় সংকলনমরিয়নির (পত্রিকায় অবশ্য বানানটি মরিয়ানি হিসেবে লেখা আছে) রবিয়ানা সংগঠনের মুখপত্র তথা সাহিত্য পত্রিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে সংগঠনটির গুয়াহাটি শাখার তত্ত্বাবধানে, রাজ্যের রাজধানী শহর গুয়াহাটিতে প্রকাশকাল জুন ২০২৪ বলে লেখা আছে যদিও সম্ভবত খানিকটা দেরি হয়েছে প্রকাশিত হয়ে পাঠকের দরবারে পৌঁছে যেতে শক্ত মলাটের পেপারব্যাক সংকলনটির গভীরে প্রবেশ করলে দেখা যাবে একটি ছোট পত্রিকার যাবতীয় বৈশিষ্ট্য ও আঙ্গিক। কিছু লেখা যেমন তথ্য ও তত্ত্বভিত্তিক ঠিক তেমনি কিছু নবীন কবি-লেখকদেরও দেওয়া হয়েছে সুযোগ। এ সংখ্যার সম্পাদক গীতাঞ্জলী রায় ও অনুপ কুমার রায় (কলকাতা)। সম্পাদকীয়তে গীতাঞ্জলী লিখছেন - ‘...কলকল স্রোতে বাঙালি অবাঙালি সবার বুকের ভেতর রবীন্দ্রনাথ বইছেন নিজগুণে। সংস্কৃতি আর নবনির্মাণের এই অবগুণ্ঠনের জিয়নকাঠি মুঠোয় ভরে রবিয়ানা দ্বিতীয়বার একটি সংকলন বের করার পদক্ষেপ নিয়েছে, যার দায়ভার দিয়েছে আমার হাতে...।’ ‘রবিয়ানা’ আগাগোড়া একটি রাবীন্দ্রিক সংস্থা। স্বভাবতই রবীন্দ্রনাথকে নিয়ে লেখা হয়েছে অধিকাংশ লেখা। তবে সাহিত্য পত্রিকার বৈশিষ্ট্য ও দায়ভারকে অবহেলা করে নয়।
সংকলনটিতে রয়েছে গদ্য-পদ্য-নিবন্ধের সমাহার যদিও বিন্যস্ত নয় বিভাগ প্রথমেইরবিয়ানার ইতিবৃত্তলিখেছেন বিপ্লব ঘোষদুই বিঘা জমিঅবলম্বনে সমরেশ চক্রবর্তীর নাটকবাস্তুহারা উপেনএকটি উৎকৃষ্ট রচনা দেবীপ্রিয়া ব্যানার্জীর নিবন্ধরবীন্দ্র চেতনায় নারী’, বিষয়কে ছুঁয়ে এক সংক্ষিপ্ত আলোকপাত বলা যায় বিভাস দে লিখেছেনবিশ্বের কবি আমাদের রবিযা রবিয়ানার রবীন্দ্র-প্রণাম অনুষ্ঠানের সূচনা সহ একটি গরজের প্রতিবেদন সুবীর দাশগুপ্তেরপৃথিবীর অনুশাসনপরিবেশ ও প্রকৃতিবিষয়ক এক সংক্ষিপ্ত সচিত্র প্রতিবেদন দেবলীনা সেনগুপ্তেররবির শিশু ও শিশুর রবিশীর্ষক নিবন্ধটি যথেষ্ট মনোগ্রাহী হয়েছে একটি শিশুর জীবন ও তার বেড়ে ওঠা নিয়ে রবীন্দ্রসৃষ্টি ও রবীন্দ্রভাবনার প্রকাশ শুভেন্দু ব্যানার্জী লিখেছেনপ্রদীপ প্রজ্বলন ও তার গুরুত্বনিয়ে মন্ত্রাদির উল্লেখে লেখা একটি ব্যতিক্রমী নিবন্ধ যদিওপ্রজ্বলনশব্দটির বানানা অসংশোধিত রয়ে গেছে মীনাক্ষী চক্রবর্তী সোম-এর নিবন্ধস্ত্রীর পত্র ছোটগল্পে নারীচেতনাতথ্যাদি সম্বলিত একটি বিস্তৃত মূল্যবান রচনাকবিগুরুর নৃত্য ভাবনাদেবী চন্দের একটি সুলিখিত নিবন্ধ অযান্ত্রিক-এরআফ্রিকাছোটগল্প এক কথায় ব্যতিক্রমী ভাবনার ফসল এবং স্বভাবতই অনবদ্য গল্প বিভাগে রয়েছে আরও দুটি গল্প বিদ্যুৎ চক্রবর্তীরধরিত্রীপুত্রও দিবাকর ভট্টাচার্যেরপাহাড়ের সড়কে আত্মহত্যা শেষোক্ত গল্পটি অণুগল্প যদিও হয়ে উঠতে পারত একটি বিস্তৃত রহস্য-গল্প কবিগুরুর জীবনে আগত দুঃখশোকের বহুপঠিত তথ্যের সম্যক উল্লেখ সহ সুমন দের অণুনিবন্ধদুঃখ কাকে বলেএকটি সুসংহত, গোছানো রচনা সুরঞ্জন রায় লিখেছেনরবিয়ানা মরিয়ানি - আমার প্রথম অভিজ্ঞতা এমনই অভিজ্ঞতাপ্রসূত প্রতিবেদন লিখেছেন শিল্পী ও সাংবাদিক জয়নারায়ন রায় - ‘রবীন্দ্রনাথ ও রবিয়ানা : এক অবিরত যাত্রাএবং প্রলয় রায় - ‘রবিয়ানা অভিজ্ঞতা জয়িতা সেন-এরপুরুষ, তুমি কেনো এমন !’ একজন পুরুষের বেড়ে ওঠার পথে পরিবার ও সমাজের বিসংগতিপূর্ণ আচরণের উপর এক পুত্র সন্তানের জননীর প্রতিবেদন অশোক ভট্টাচার্যেরঅন্য এক রবীন্দ্রনাথব্যক্তি-রবীন্দ্রনাথের জীবনের কিছু রসঘন ঘটনাবলির সুচয়িত নিবন্ধ শেষ পাতায় রয়েছে বিখ্যাত সংগীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি শুভেচ্ছা বার্তা লিখেছেন সুবীর দাশুগুপ্ত
ত্রিভাষিক এই পত্রিকার ইংরেজি বিভাগে রয়েছে অভিষেক সেনগুপ্তের এক পৃষ্ঠার নিবন্ধ ‘Tagore and his musicality’, সুদীপ দাশগুপ্তের ‘Childhood Address’, নন্দিনী রায়ের ‘You’ ও সুমনা নন্দীর ‘An appeal to Womenhood’. এছাড়াও রয়েছে দুটি ইংরেজি কবিতা লিখেছেন দীপশিখা সেনগুপ্ত ও অভিষেক মজুমদার অসমিয়া বিভাগে রয়েছে তুলনামূলক সাহিত্য বিষয়ক একটি চমৎকার নিবন্ধ মনোজ কুমার শর্মার বিশ্বকবি আরু সাহিত্যরথীর দুটা গল্পর সাদৃশ্য সন্ধান প্রেক্ষিতে বিশ্লেষিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ছুটিও সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়ার ছোটগল্প মুক্তি এই নিবন্ধে এক বৃহৎ অংশের পুনর্মুদ্রণের ফলে খেই হারিয়ে যেতে পারে নিমগ্ন পঠনে এছাড়া কবিগুরুর আকাশ ভরা সূর্য তারাগানটির যাথার্থ্য বজায় রেখে অসমিয়া রূপান্তর করেছেন কুমুদ ঘোষ
কবিতা বিভাগে বাংলা কবিতায় মুনশিয়ানা দেখিয়েছেন অনুপ ধর, গীতাঞ্জলী রায়, প্রদীপ গুপ্ত, সুব্রত ভট্টাচার্য (ঋক তান), বিন্দি ভৌমিক (শিরোনামে বানান ভুল রয়ে গেছে), সোমা মুখার্জী, শিবানী বাগচী (তিনটি কবিতা), স্বদেশরঞ্জন মণ্ডল ও বিশাল কর্মকার এই পর্বে এ ছাড়াও রয়েছে রূপম চক্রবর্তী, অশোক দাস ও কৌস্তভ বসুর কবিতা
প্রচ্ছদচিত্র আবছা হলেও প্রাসঙ্গিক সব মিলিয়ে নান্দনিক অলংকরণ, স্পষ্ট ছাপা তথা বৈচিত্রপূর্ণ বিষয়ের সমন্বয়ে এক প্রতিশ্রুতির উপস্থাপন - রবিয়ানা দ্বিতীয় সংকলন
বিদ্যুৎ চক্রবর্তী
মূল্য - ১৬০ টাকা
যোগাযোগ - ৯৩৬৫৮৩০৬২১

Comments

  1. অত্যন্ত প্রশংসনীয় একটি বিশ্লেষণ পড়লাম আপনার,
    বইয়ের এমন পরিব্রাজক আজকাল খুব কম পাই,
    তাই আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই 💐💐

    ReplyDelete
  2. খুব খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ।
    কিন্তু মুশকিল হল এই যে এখানে কমেন্টদাতার নাম আসে না। তাই বুঝতে পারি না কে লিখলেন।
    এখানে নামটা লিখে জানালে খুশি হব।

    ReplyDelete
  3. খুব সুন্দর উপস্থাপনা করেছেন দাদা।

    ReplyDelete
  4. ধন্যবাদ, দাদা, দেবলীনা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...