বইটি পড়ে প্রথমবারের
মতো জানা গেল যে ভারতীয় রেল মানচিত্রে শ্রীবার বলে একটি রেল স্টেশন আছে যেখানে নাকি
কোন ট্রেনই থামে না যদিও দুটি প্ল্যাটফর্ম আছে। মণিপুর
রাজ্যের ইম্ফল থেকে শিলচর পর্যন্ত প্রস্তাবিত রেলপথে অবস্থিত এই স্টেশনটি। বস্তুত
এই প্রস্তাবিত পথে রেল চলাচল এখনও শুরু হয়নি। প্রশ্ন
উঠতে পারে এই গ্রন্থ আলোচনায় তাহলে কী করে উঠে এল এই স্টেশনটির নাম।
অসমের বরাক উপত্যকার এক সমৃদ্ধ অথচ বেদনার ইতিহাস রয়েছে। প্রাথমিক পর্বে গোটা উপত্যকা জুড়ে মূলত একটিই জেলা ছিল - কাছাড়। কালক্রমে বর্তমানে কাছাড়, শ্রীভূমি (অদূর অতীতের করিমগঞ্জ) ও হাইলাকান্দি মিলে তিনটি জেলায় তা বিভক্ত। কাছাড় জেলার বর্তমান লক্ষ্মীপুর সমজেলার ফুলেরতল জনপদ বিষয়ক একটি গ্রন্থ এল হাতে। লেখক ক্রমে একজন শিক্ষাবিদ এবং ফুলেরতল অঞ্চলের কৃতী সাহিত্যকার শিল্পজিৎ পাল, সর্বোপরি সমাজের একজন বরেণ্য ব্যক্তি।
একটি স্থান কিংবা জায়গার সততই রয়েছে একটি বিবর্তনের ইতিহাস যা বর্তমান প্রজন্মের কাছে প্রায়শ অজ্ঞাতই থাকে। অথচ সেই ইতিহাস যে কতটা হৃদয়ছোঁয়া হতে পারে তা অনুধাবন করতে পারা যায় শুধুই সেই ইতিহাসের নিবিড় পাঠের মাধ্যমে। ‘ফুলেরতলের ইতিবৃত্ত’ শীর্ষক ৬১ পৃষ্ঠার আলোচ্য গ্রন্থ থেকেই জানা গেল যে শ্রীবার স্টেশনটি ফুলেরতল থেকে মাত্রই ৭ কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ কিনা ফুলেরতলের নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে এই শ্রীবার। স্থানীয় মানুষজনের কাছে বহু তথ্যই পরিচিত যদিও দূরের মানুষের কাছে তা কখনও চমকে দেওয়ার মতো হতেই পারে। যেমন অনেক চমকই আছে আলোচ্য গ্রন্থটিতে।
মূল গ্রন্থটি ৫৬ পৃষ্ঠার যদিও ‘লেখকের কলমে ফিরে দেখা’ শিরোনামে অন্য এবং অনন্য একটি অধ্যায় আলাদা করে জুড়ে দেওয়া আছে গ্রন্থশেষে যেখানে ফুলেরতল জনপদের এক নস্টালজিক বিবর্তনগাথা লিপিবদ্ধ আছে। এখানে লেখক অতীত স্মৃতিচারণে ফুলেরতল থেকে করিমগঞ্জ যাত্রার এক নস্টালজিক বিবরণ লিপিবদ্ধ করেছেন যা পড়লে ফিরে যেতে হয় সেই সময়ের অবস্থায়। এবং স্বভাবতই আজকের দিনের সঙ্গে তুলনায় উন্নয়নের যে কী বিশাল রূপ তা পরিস্ফুট হয়ে ওঠে সহজেই। গ্রন্থের ভূমিকায় লেখক জানাচ্ছেন - ‘...অতীতের ঘটনাবলি বা পরিস্থিতির সঙ্গে বর্তমানের সেতুবন্ধনই হল ইতিহাস। অতীতের বিষয়গুলি অনুসন্ধানপূর্বক সত্যনিষ্ঠভাবে বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরা আমাদের দায়িত্ব যার মাধ্যমে কোন অঞ্চলের পরিবর্তন তথা বিকাশের স্পষ্ট ছবি ফুটে উঠবে...।’ বস্তুত এই কাজটিই করেছেন লেখক। এবং আঞ্চলিক তথ্যসংগ্রহে যাঁদের সহযোগিতা পেয়েছেন তাঁদের নাম কৃতজ্ঞতার সঙ্গে লিপিবদ্ধ করেছেন। বিশিষ্ট লেখক, গবেষক অমলেন্দু ভট্টাচার্য গ্রন্থের মুখবন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবিষ্ট করেছেন। পাশাপাশি অধিক তথ্যের সন্নিবেশের সুযোগ রয়েছে বলেও মন্তব্য রেখাছেন। এছাড়া রয়েছে একটি শুভেচ্ছাবার্তাও। প্রেরক স্বপন দাশগুপ্ত।
একটি স্থানের অবস্থান, যাতায়াত, সাংস্কৃতিক, সামাজিক, জনবিন্যাসগত চরিত্র ইত্যাদির উল্লেখ সেই স্থানের ইতিহাসকে বর্তমান পর্যন্ত সম্প্রসারিত করে। সেই কাজটিই যথাসাধ্য করেছেন লেখক। একে একে লিপিবদ্ধ করেছেন - ফুলেরতলের নামকরণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিবরণ (এই পর্বে রয়েছে মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তৃত পরিচিতি), ধর্মীয় স্থানসমূহ (এই পর্বে বিভিন্ন ধর্মাবলম্বীদের মোট পাঁচটি ধর্মীয় স্থানের বিবরণ)। এছাড়াও রয়েছে জনস্বাস্থ্যসম্বন্ধীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপ সম্বন্ধীয় সবিশেষ উল্লেখ। রয়েছে অফিস-আদালত, ব্যবসা বাণিজ্য বিষয়ক তথা সার্বিক উন্নয়ন বিষয়ক তথ্যাবলির উল্লেখ। সবকিছুই একাধারে নিবিড় পাঠের উপযুক্ত যদিও পরিসরের অভাব সেসবের বিস্তৃত উল্লেখের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
ফুলেরতলের
পাশ দিয়ে বয়ে যাওয়া বরাক নদীর চিত্রসংবলিত প্রচ্ছদ প্রাসঙ্গিক হয়েছে। সৌজন্যে
সুদীপ পাল। গ্রন্থের কাগজ, ছাপা ইত্যাদি যথাযথ হলেও আলোচ্য প্রথম সংস্করণটির
সার্বিক বিন্যাস, অক্ষরবিন্যাস, থেকে যাওয়া বানান বিভ্রাট আদি নানা বিষয়ে বেশ কিছু
উন্নীতকরণের সুযোগ রয়ে গেছে। তথ্যাদির উল্লেখেও অধিকতর সন্নিবেশের সুযোগ রয়েছে বলে
মুখবন্ধে উল্লেখ করা ধরণে পরবর্তী সংস্করণে অধিকতর যত্নের সুযোগ রয়েছে যা হয়তো
অচিরেই পূর্ণ হবে। এ জাতীয় গুরুত্বপূর্ণ প্রকাশের জন্য, প্রকাশজনিত শ্রমের জন্য
লেখকের এই অনবদ্য প্রকাশ নিশ্চিতই এক প্রশংসাযোগ্য কাজ যা আলোর পথে একটি জনপদের
স্থিরতা প্রাপ্তির ইতিহাসকে সূচিত করে, যার নিবিড় পাঠে সমৃদ্ধ হয় মনোজগৎ। ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসতে শেখায় নিজের যাপনভূমিকে।
অসমের বরাক উপত্যকার এক সমৃদ্ধ অথচ বেদনার ইতিহাস রয়েছে। প্রাথমিক পর্বে গোটা উপত্যকা জুড়ে মূলত একটিই জেলা ছিল - কাছাড়। কালক্রমে বর্তমানে কাছাড়, শ্রীভূমি (অদূর অতীতের করিমগঞ্জ) ও হাইলাকান্দি মিলে তিনটি জেলায় তা বিভক্ত। কাছাড় জেলার বর্তমান লক্ষ্মীপুর সমজেলার ফুলেরতল জনপদ বিষয়ক একটি গ্রন্থ এল হাতে। লেখক ক্রমে একজন শিক্ষাবিদ এবং ফুলেরতল অঞ্চলের কৃতী সাহিত্যকার শিল্পজিৎ পাল, সর্বোপরি সমাজের একজন বরেণ্য ব্যক্তি।
একটি স্থান কিংবা জায়গার সততই রয়েছে একটি বিবর্তনের ইতিহাস যা বর্তমান প্রজন্মের কাছে প্রায়শ অজ্ঞাতই থাকে। অথচ সেই ইতিহাস যে কতটা হৃদয়ছোঁয়া হতে পারে তা অনুধাবন করতে পারা যায় শুধুই সেই ইতিহাসের নিবিড় পাঠের মাধ্যমে। ‘ফুলেরতলের ইতিবৃত্ত’ শীর্ষক ৬১ পৃষ্ঠার আলোচ্য গ্রন্থ থেকেই জানা গেল যে শ্রীবার স্টেশনটি ফুলেরতল থেকে মাত্রই ৭ কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ কিনা ফুলেরতলের নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে এই শ্রীবার। স্থানীয় মানুষজনের কাছে বহু তথ্যই পরিচিত যদিও দূরের মানুষের কাছে তা কখনও চমকে দেওয়ার মতো হতেই পারে। যেমন অনেক চমকই আছে আলোচ্য গ্রন্থটিতে।
মূল গ্রন্থটি ৫৬ পৃষ্ঠার যদিও ‘লেখকের কলমে ফিরে দেখা’ শিরোনামে অন্য এবং অনন্য একটি অধ্যায় আলাদা করে জুড়ে দেওয়া আছে গ্রন্থশেষে যেখানে ফুলেরতল জনপদের এক নস্টালজিক বিবর্তনগাথা লিপিবদ্ধ আছে। এখানে লেখক অতীত স্মৃতিচারণে ফুলেরতল থেকে করিমগঞ্জ যাত্রার এক নস্টালজিক বিবরণ লিপিবদ্ধ করেছেন যা পড়লে ফিরে যেতে হয় সেই সময়ের অবস্থায়। এবং স্বভাবতই আজকের দিনের সঙ্গে তুলনায় উন্নয়নের যে কী বিশাল রূপ তা পরিস্ফুট হয়ে ওঠে সহজেই। গ্রন্থের ভূমিকায় লেখক জানাচ্ছেন - ‘...অতীতের ঘটনাবলি বা পরিস্থিতির সঙ্গে বর্তমানের সেতুবন্ধনই হল ইতিহাস। অতীতের বিষয়গুলি অনুসন্ধানপূর্বক সত্যনিষ্ঠভাবে বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরা আমাদের দায়িত্ব যার মাধ্যমে কোন অঞ্চলের পরিবর্তন তথা বিকাশের স্পষ্ট ছবি ফুটে উঠবে...।’ বস্তুত এই কাজটিই করেছেন লেখক। এবং আঞ্চলিক তথ্যসংগ্রহে যাঁদের সহযোগিতা পেয়েছেন তাঁদের নাম কৃতজ্ঞতার সঙ্গে লিপিবদ্ধ করেছেন। বিশিষ্ট লেখক, গবেষক অমলেন্দু ভট্টাচার্য গ্রন্থের মুখবন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবিষ্ট করেছেন। পাশাপাশি অধিক তথ্যের সন্নিবেশের সুযোগ রয়েছে বলেও মন্তব্য রেখাছেন। এছাড়া রয়েছে একটি শুভেচ্ছাবার্তাও। প্রেরক স্বপন দাশগুপ্ত।
একটি স্থানের অবস্থান, যাতায়াত, সাংস্কৃতিক, সামাজিক, জনবিন্যাসগত চরিত্র ইত্যাদির উল্লেখ সেই স্থানের ইতিহাসকে বর্তমান পর্যন্ত সম্প্রসারিত করে। সেই কাজটিই যথাসাধ্য করেছেন লেখক। একে একে লিপিবদ্ধ করেছেন - ফুলেরতলের নামকরণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিবরণ (এই পর্বে রয়েছে মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তৃত পরিচিতি), ধর্মীয় স্থানসমূহ (এই পর্বে বিভিন্ন ধর্মাবলম্বীদের মোট পাঁচটি ধর্মীয় স্থানের বিবরণ)। এছাড়াও রয়েছে জনস্বাস্থ্যসম্বন্ধীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপ সম্বন্ধীয় সবিশেষ উল্লেখ। রয়েছে অফিস-আদালত, ব্যবসা বাণিজ্য বিষয়ক তথা সার্বিক উন্নয়ন বিষয়ক তথ্যাবলির উল্লেখ। সবকিছুই একাধারে নিবিড় পাঠের উপযুক্ত যদিও পরিসরের অভাব সেসবের বিস্তৃত উল্লেখের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
বিদ্যুৎ চক্রবর্তী
ফুলেরতলের
ইতিবৃত্ত
শিল্পজিৎ পাল
প্রকাশক - বাংলার ক্যানভাস প্রকাশন
মূল্য - ১৬০ টাকা
শিল্পজিৎ পাল
প্রকাশক - বাংলার ক্যানভাস প্রকাশন
মূল্য - ১৬০ টাকা

Comments
Post a Comment