১ প্রথম প্রহর রূপ বদলায় কথা বেঁচে আছি আরো একটি দিন আড়মোড়া ভেঙে গাত্রদাহে দেখি তাকিয়ে আপাদমস্তক সব কথা নিজের আওতায় থাকে না অধিকার বাঁধা কারো হাতে তাঁর ইচ্ছেয় বেঁচে থাকা রাতভর বয়সের গ্রাফ কোনমুখী সে বোধ ব্যক্তিগত। ২ দ্বিতীয় প্রহর পেয়ালা সঞ্জাত ধোঁয়ায় প্রথম চুমুক চনমনে মন চলে বেহিসেবি পথে গত ও আগামীর চর্বিতচর্বণে মগ্ন কবি, দিন লিখি দিন খাই তবু নির্বিকারে আকাশে ছড়াই ছাই টুকে রাখি নির্ঘণ্ট সারণি নোটপ্যাডে ধরে রাখি নির্বিকল্প কল্পকথার গ্রন্থিত, অলিখিত স্বাচ্ছন্দ্য। ৩ তৃতীয় প্রহর খোলস ছেড়ে জেগে উঠি তাড়নায় অন্নচিন্তা চমৎকারা ক্ষণ ক্ষণে বাড়াই পা অযাচিত সংস্থান পথে কে যেন ঘোর বাস্তবের পরাকাষ্ঠা নিয়ে চালায় পা সমান্তরালে আমি ছুটে চলি দূরে দূরান্তে বাঁধা রাখি শ্রম বাঁধা রাখি মন তাহাদের তরে শরণাগত দীনার্তে। ৪ চতুর্থ প্রহর তপ্ত দুপুরের অগোছালো বিড়ম্বনা যেন যুবতিবেলার ঋতুপর্ব সৃষ্টিকথা নিয়ে রাখেনি ইচ্ছের দাসখত এ ক্ষণ উড়ন্ত চাকির মতো শুধু ইতস্তত ভেসে বেড়ানোর অনিঃশেষ প্রহর। কোথা আছে একদণ্ড বসে জিরোবার ? স্বস্তিবিহীন আনচান সৃষ্টিকল্পে আকাশমাটির ঘূর্ণিকল্পে...
স্বপ্নের ফেরিওয়ালা