এত বৈভব আমার হাতের মুঠোয় শিরোপরি কত কত পালক তবু কোথা থেকে আসে ছন্নছাড়া সব না পাওয়ার গুচ্ছ অধরা শোক। কে সে , কোন অজানা অদেখা অবয়ব স্বপ্ন মননে পোড়ায় অবিরত কোন সে না বলা কথার পাহাড় পলে পলে জমে হৃদয়কে করে স্ফীত ? কোন কথা নেই , ছবি নেই তার কিছু একের পর এক রিক্ত প্রহর দিবস উদাসী যাপনে আনমনে উচাটনে শুধু আসে ফিরে আঁধার - কালো নিকষ। ঘনায় কি সে দিন - কৃষ্ণ বিবর পথে হারিয়ে যাওয়ার সমাগত সেই ক্ষণ , যত অপ্রাপ্তির , পাওয়া না পাওয়ায় জড়িয়ে দু ' চোখ ভোকাট্টা ঘুড়ি মন ? আমার চাওয়া নয় ততটা বিশাল চাই না আমি সাগর মহাসাগর কিংবা আস্ত পাহাড , নদী , আকাশ ঝিনুক তরু মেঘেই আমি কাতর। যত কথা আছে মনে , আছে যত প্রাপ্তি যত বৈভব যত পালক আছে শিরে আমি ফুৎকারে সব উড়িয়ে আকাশপানে কার সাড়ায় তাকাই ফিরে ফিরে ? ক্ষ্যাপা বাউলের আড্ডায় আখড়ায় আমি খুঁজে ফিরি পরশ পাষাণ জানি আমি নেই সে যাদু মানবীমুখ তবু আমি ' সুখের লাগিয়া ' আনচান। প্রান্তর থেকে প্রান্তরে আমি ভবঘুরে খুঁজি ঘোর লাগা অন্তরে - অচেনা সে খুলি শিরোপা থেকে একটি একটি পালক আমার মানস নয়নে - যদি সে আসে। জনপদ থেকে গঞ্জে নগরে বাহবা সুখে অগণিত ...
স্বপ্নের ফেরিওয়ালা