নিম্ন অসমের গোসাইগাঁও - এর মতো একটি শহর থেকে বার্ষিক প্রকাশনার সূত্রে ২৪০ পৃষ্ঠার একটি বাংলা ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে বা হয়েছে এমন দৃশ্য সত্যিই বিরল । প্রচ্ছদে , অলংকরণে , মুদ্রণে , সম্ভারে কলকাতাকেন্দ্রিক প্রকাশনাসমুহের সমপর্যায়ের বলতে এতটুকুও দ্বিধা থাকার কথা নয় । এবছর অর্থাৎ ১৪৩৩ বাংলার রবীন্দ্রজয়ন্তীর পুণ্য লগ্নে প্রকাশিত হয়েছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উপর্যুক্ত শাখার দ্বাদশ সংখ্যাটি । তিন পৃষ্ঠা জোড়া সূচিপত্রের পরই রয়েছে ফের তিন পৃষ্ঠা জোড়া সম্পাদকীয় , যেখানে সম্পাদক বন্দন দেব অকপট উচ্চারণে বিস্তৃত উল্লেখ করেছেন এই প্রকাশের ভিতরকথা , বাংলা ভাষা সাহিত্যের প্রতি তাঁদের দায়বদ্ধতার কথা । সম্পাদকীয়ের পর সূচিপত্র ধরে এগোলে প্রথমেই রয়েছে সংস্থার কোকরাঝাড় শাখার প্রাণপুরুষ ও সদ্যপ্রয়াত, প্রণম্য সাহিত্যিক অধ্যাপক সুবোধ বাগচির প্রতি ভব্য শ্রদ্ধাঞ্জলি। লিখেছেন অ্যাডভোকেট প্রমথ ভাওয়াল। এরপর ‘সীমান্ত’ ও সংস্থা সম্পর্কিত এক পৃষ্ঠার একটি প্রতিবেদন লিখেছেন নির্মল কুমার পাল। সাহিত্যপর্বে লেখালেখির শুরু এর পর থেকেই। মূলত উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গের কবি লেখকদের লেখাই স্থান পেয়েছে পত্রিকায় ...
স্বপ্নের ফেরিওয়ালা