‘দুপুরের গনগনে সূর্য ঢলে পড়ল অনন্ত অতলে ঠিক অসময়ে । উত্তাল ঢেউয়ে কেঁপে উঠল মহাসমুদ্র , কেঁপে উঠল আকাশ - বাতাস , অপ্রত্যাশিত দু : সংবাদে । … বুক ভরা কান্না নিয়ে সমদলে গেয়ে উঠল লক্ষ জনতা প্রিয়জন বিয়োগে । কেঁপে উঠে চারিধার সেই মায়াবিনী রাতে । অন্ত হল একটি যুগ , অন্ত হল এক মহাজীবনের । ’ মধ্য অসমের লংকা থেকে প্রকাশিত ‘ শতরূপা ’ পত্রিকার শারদ সংখ্যা ১৪৩২ - এর প্রথম পাতায় শ্রদ্ধাঞ্জলি হিসেবে মোট ২৭ লাইনের একটি কবিতা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত , অকালপ্রয়াত জনকণ্ঠ জুবিন গার্গের উদ্দেশে । রচনাকার সম্পাদক মনোজকান্তি ধর । পত্রিকার এই পঞ্চদশ সংখ্যাটিতে লেখালেখির এক ভারসাম্যতা লক্ষ করা যায়। ৫টি প্রবন্ধ, ২টি ভ্রমণ কাহিনি, ১টি রূপকথার গল্প, ৪টি ছোটগল্প, ১টি অণুগল্প ও ১৫জন কবির কবিতায় সেজে উঠেছে পেপারব্যাক প্রচ্ছদে ১/৪ ক্রাউন সাইজের এবারের ৬৪ পৃষ্ঠার শারদ সংখ্যা। শারদীয় উৎসবের সঙ্গে প্রকৃতির যে অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে তারই প্রেক্ষিতে প্রকৃতি ধ্বংস ও শরতের হারানো মাধুর্য নিয়ে এক চিন্তাশীল সম্পাদকীয়তে সমৃদ্ধ হয়েছে পত্রিকা সংখ্যাটি। নৃপেন্দ্রলাল দাস-এর ‘শাবরোৎসব’ দিয়ে শুরু হয়েছে প্রবন্ধ বিভাগ। অপেক্ষা...
স্বপ্নের ফেরিওয়ালা